Friday, March 6, 2026
22.2 C
Kolkata

কলকাতায় এসআইআর – এর শুনানির জন্য নির্বাচনী দফতরের সামনে হাজির মহম্মদ শামি

বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার অংশ হিসেবে মঙ্গলবার কলকাতায় নির্বাচন দফতরের সামনে হাজির হলেন ভারতীয় ক্রিকেট দলের পেসার মহম্মদ শামি। ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে ভোটার তালিকা যাচাই করতে এই কর্মসূচি চালু করেছে নির্বাচন কমিশন। সেই প্রক্রিয়াতেই শামির নাম সংক্রান্ত কিছু সামান্য তথ্যের অসঙ্গতি ধরা পড়ায় তাকে শুনানির নোটিশ পাঠানো হয়।মঙ্গলবার দক্ষিণ কলকাতার বিক্রমগড় এলাকার একটি স্কুলে নির্ধারিত সময়ে হাজির হন শামি। সঙ্গে নিয়ে যান প্রয়োজনীয় নথি, যার মধ্যে পাসপোর্টও ছিল। নির্বাচন আধিকারিকদের সঙ্গে তার শুনানি খুব দ্রুত সম্পন্ন হয়। প্রায় ১৫ মিনিটের মধ্যেই প্রয়োজনীয় সংশোধন করে বিষয়টি মিটে যায়।শুনানির পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শামি বলেন, এতে কোনও সমস্যা নেই। তার কথায়, ভোটার তালিকা সংশোধন প্রত্যেক নাগরিকের অধিকার এবং দায়িত্ব। সবাইকে এই প্রক্রিয়ায় অংশ নিতে হবে। এতে কারও কোনও ক্ষতি হয় না। তিনি আরও জানান, নির্বাচন দফতরের ব্যবহার ও কাজের ধরণে তিনি সন্তুষ্ট। ভবিষ্যতে আবার ডাকলে তিনি অবশ্যই হাজির হবেন বলেও জানান শামি।উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও অনেক ছোট বয়সেই কলকাতায় চলে আসেন মহম্মদ শামি। কোচের পরামর্শে তিনি এখানে এসে ক্রিকেট প্রশিক্ষণ শুরু করেন। প্রাক্তন বাংলা রঞ্জি অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশিক্ষণ নিয়ে ধীরে ধীরে এগিয়ে যান। পরে বাংলা অনূর্ধ্ব-২২ দলে সুযোগ পান এবং সেখান থেকেই জাতীয় দলে তার উত্থান। গত প্রায় ২৫ বছর ধরে তিনি কলকাতাতেই থাকছেন বলে জানা যায়।বর্তমানে কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের ভোটার শামি। এর আগে বিজয় হাজারে ট্রফিতে রাজকোটে খেলতে থাকার কারণে একবার শুনানিতে আসতে পারেননি। সেই কারণেই নতুন করে দিন ঠিক করা হয়। জানা গেছে, শামির ভাই মহম্মদ কাইফও একই ধরনের নোটিশ পেয়েছেন।ভোটার তালিকা আরও স্বচ্ছ ও সঠিক করতে চলা এই এসআইআর প্রক্রিয়ায় সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন বলে মনে করছে নির্বাচন দফতর।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories