Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

ভাঙনে গঙ্গাগর্ভে দুই শতাধিক বাড়ি, মুখ্যমন্ত্রীর কাছে স্থায়ী সমাধানের আর্জি ভিটে হারানো মানুষের

মালদা: লাল সতর্কতা জারি করা হল গঙ্গা নদীতে। মালদা জেলা সেচদপ্তর সূত্রে এই তথ্য জানা গিয়েছে। পাশাপাশি ফুলহার নদীতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

জেলার তিনটি মূল নদী গঙ্গা,ফুলহার ও মহনন্দার জল ফুঁসছে। বিগত ১৫ দিন ধরে চলছে ভাঙন। ভাঙণ প্রবনতা সবচেয়ে বেশী কালিয়াচক ৩নং ব্লক এলাকায়। এই এলাকার প্রায় ৫০০ মিটার জুড়ে অবিরাম ভাঙন হচ্ছে।

পারঅনুপনগর,গোলাপমন্ডলপাড়া,চীনাবাজার,লালুটোলা,ভীমাটোলা -সহ প্রায় দশটি গ্রাম ভাঙনে বিপদগ্রস্ত। এই এলাকার বাসিন্দাদের বসতবাড়ি, চাষের জমি সব তলিয়ে গিয়েছে গঙ্গা গর্ভে। প্রায় দুই শতাধিক বাড়ি গঙ্গার গর্ভে বিলীন হয়ে গেছে। প্রায় এক হাজারের বেশী বাসিন্দা আজ সব হারিয়ে খোলা আকাশের নীচে বসবাস করছে।

এই এলাকায় ভাঙণ রোধের কাজের দায়িত্বে কেন্দ্রীয় সরকারের অধীনস্ত ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ। কিন্তু এই সংস্থা ভাঙন প্রতিরোধে কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। অন্যদিকে রাজ্যের সেচদপ্তর মাটির বস্তা ফেলে প্রতিরোধ করার চেষ্টা করছে। কিন্তু গঙ্গার বিপুল জলরাশিকে মাটির বস্তা দিয়ে রোখা সম্ভব হচ্ছে না। ফলে ভিটে মাটি হারিয়ে এলাকার বাসীর একমাত্র আর্জি, ভাঙন রোধে স্থায়ী সমাধানের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উদ্যোগ গ্রহন করুক।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories