Saturday, September 5, 2026
28 C
Kolkata

জনসংযোগের সময় মেজাজ খুইয়ে গাড়ি চালককে সজোরে লাথি, বিতর্কের মুখে উত্তর দিনাজপুরের ইটাহার কেন্দ্রের তৃণমূল প্রার্থী

নির্বাচনের মরশুমে উত্তর দিনাজপুরের ইটাহার কেন্দ্র ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী মোশারফ হোসেনকে নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, নির্বাচনী প্রচারের সময় একটি খোলা জিপে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশে হাত নাড়ছিলেন মোশারফ। তাঁর সঙ্গে নিরাপত্তারক্ষীরাও উপস্থিত ছিলেন। হঠাৎ গাড়িটি ব্রেক করলে তিনি সামনের দিকে হেলে পড়েন। এরপরই ক্ষুব্ধ হয়ে গাড়ির চালকে সজোরে লাথি মারতে দেখা যায় মোশারফ হোসেনকে।

এই ঘটনার পর বিরোধীরা তৃণমূল প্রার্থীকে কড়া ভাষায় আক্রমণ করেছে। অনেকের মতে, জনসংযোগের সময় এমন আচরণ একজন জনপ্রতিনিধির ক্ষেত্রে একেবারেই গ্রহণযোগ্য নয়। সোশ্যাল মিডিয়াতেও বহু মানুষ এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন। কেউ কেউ কটাক্ষ করে বলেছেন, প্রচারের মঞ্চেই নেতার আসল চরিত্র সামনে এসেছে।তবে এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত মোশারফ হোসেন বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories