Friday, March 6, 2026
24.4 C
Kolkata

১৫০ গ্রাম ব্রাউন সুগার সহ দুইজনকে গ্রেফতার করল মোথাবাড়ি থানার পুলিশ

এনবিটিভি ডেস্কঃ রবিবার ১৫০ গ্রাম ব্রাউন সুগার সহ দুইজনকে গ্রেফতার করল মোথাবাড়ি থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে যে, একটি গোপন সূত্রে খবর এসেছিল যে, দুজন ব্যক্তি কালিয়াচক মোথাবাড়ি রাজ্য সড়ক দিয়ে মোথাবাড়ির  দিকে ব্রাউন সুগার নিয়ে যাচ্ছে। সেমতো মোথাবাড়ি থানার ওসি মৃণাল চ্যাটার্জী তিনি এসআই ওমর ফারুক কে নির্দেশ দেয় তল্লাশি চালানোর জন্য। খুবই জরকদমে চলে তল্লাশি। অবশেষে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। মোথাবাড়ি কালিয়াচক রাজ্য সড়কের অচিনতলা এলাকায় নাকা চেকিং করার সময়  রবিবার সন্ধ্যা বেলায় একটি অটো সহ দুই জন কে আটক করে পুলিশ। 

কালিয়াচক  ২ নম্বর ব্লকের ভিডিও আধিকারিকের উপস্থিতিতে  ধৃত ব্যক্তি দের তল্লাশি চালানো হয়।  এবং তাদের কাছ থেকে উদ্ধার হয় ৭৫ গ্রাম করে ১৫০ গ্রাম ব্রাউন সুগার। যার আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ টাকা। 

পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের নাম  সুরেশ মন্ডল (৩৩) বাড়ি কালিয়াচক থানার শশানি এলাকায়। অন্যজন হল, রনি শেখ (১৯) মোথাবাড়ি থানার উত্তর লক্ষীপুর এলাকায়। পাচারের উদ্দেশ্যে ব্রাউন সুগার গুলো নিয়ে যাচ্ছিল অটো করে ।  

এই পাচার চক্রের সঙ্গে কে বা কারা আরো জড়িত রয়েছে তা তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ। 

এদিন সোমবার সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃত দুই ব্যক্তিকে মালদা জেলা আদালতে  পেশ করেছে মোথাবাড়ি থানার পুলিশ।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories