Saturday, September 5, 2026
28 C
Kolkata

নাইজেরিয়ায় মসজিদে হামলা! নিহত অন্তত ৫০ অপহৃত ৬০

নাইজেরিয়ার উত্তর-পশ্চিম কাটসিনা রাজ্যের একটি মসজিদে ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫০ জন। আহত হয়েছেন আরও অনেকে। বুধবার (২০ আগস্ট) স্থানীয় প্রশাসন ও গ্রামবাসীরা জানায়, এই হামলার ঘটনা ঘটে মঙ্গলবার ভোরে। সাধারণ মানুষ ফজরের নামাজ পড়তে মসজিদে জড়ো হয়েছিলেন। মালুমফাশি জেলার উঙ্গুয়ান মানতাউ নামের প্রত্যন্ত গ্রামে মোটরসাইকেলে করে আসে সশস্ত্র হামলাকারীরা। মসজিদের ভেতর ঢুকে তারা গুলি চালায় এবং আশেপাশের বাড়িগুলোতেও হামলা চালায়।স্থানীয় সংসদ সদস্য আমিনু ইব্রাহিম জানিয়েছেন, হামলায় অন্তত ৩০ জনকে গুলি করে হত্যা করা হয় এবং আরও ২০ জনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়।

পুলিশ সূত্র মারফত জানা গেছে, পুলিশ দুটি গ্রামে হামলা প্রতিহত করতে সক্ষম হলেও মানতাউ গ্রামে হামলাকারীরা ঢুকে পড়ে এবং এলোপাতাড়ি গুলি চালায়। নিরাপত্তা বাহিনী পৌঁছানোর আগেই তারা কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।গ্রামবাসীদের বক্তব্য অনুযায়ী, নামাজ পড়ার সময় হঠাৎ করে গুলি চলতে শুরু করে। মুহূর্তের মধ্যে এক চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয় চারপাশে। মসজিদে উপস্থিত সকলে উদভ্রান্তের মত প্রাণ বাঁচানোর তাগিদে এদিক-ওদিক ছুটতে থাকে। একটি স্থানীয় হাসপাতালের কর্মকর্তা ফাতিমা আবকার জানান, মর্গে এখন পর্যন্ত ২৭টি মৃতদেহ রাখা হয়েছে। বাকিদের স্বজনরা দাফনের জন্য নিয়ে গেছেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories