Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

শ্বশুরবাড়ি থেকে পণ আনতে গড়িমসি! নিজের ছেলে ও বৌমাকে হত্যার চেষ্টা মায়ের

মালদা: বিয়ের পর থেকেই গৃহবধূর ওপর অত্যাচার। বাপের বাড়ি থেকে এক লক্ষ টাকা না নিয়ে আসায় এবারে গৃহবধু এবং তার স্বামীকে হাসুয়া দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার প্রতাপপুরের মুনসি টোলা এলাকায়। এই ঘটনা আক্রান্ত গৃহবধূ তার শ্বাশুড়ি এবং তিন ননদের বিরুদ্ধে মোথাবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে আক্রান্ত গৃহবধূর নাম সাবনাম পারভীন এবং তার স্বামী হায়াত সেখ। তারা বর্তমানে দুইজনেই মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। তাদের দুজনেরই মাথায় গুরুতর চোট পেয়েছে। আক্রান্ত গৃহবধূ সাবনাম পারভীনের অভিযোগ বিয়েতে যৌতুক হিসাবে ৪০ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু বিয়ের পর থেকেই বাপের বাড়ি থেকে আরও এক লক্ষ টাকা নইলে মোটর বাইক নিয়ে আসার জন্য চাপ দিত তার শাশুড়ি আয়েশা বেওয়া এবং তিন ননদ। শ্বশুর বাড়ির কথামতো সেই টাকা না নিয়ে আসায় তার ওপর এবং তার স্বামীর ওপর অত্যাচার করা হত। গত শনিবার এই নিয়ে আবারো বিবাদ বাধে। হাসুয়া এবং রড দিয়ে তাকে এবং তার স্বামীকে প্রাণে মারার চেষ্টা করে তার শাশুড়ি এবং তিন ননদ। এই ঘটনায় মোথাবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories