Friday, March 6, 2026
28.9 C
Kolkata

মুম্বইয়ে নূর ইলাহী মসজিদের মালিকানাধীন ১৩টি দোকান ভাঙচুর ঘিরে তীব্র ক্ষোভ

মুম্বইয়ের মানখুর্দ লিঙ্ক রোডে নূর ইলাহী মসজিদের মালিকানাধীন ১৩টি দোকান ভেঙে দিয়েছে মহারাষ্ট্র হাউজিং অ্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট অথরিটি (মহাডা)। বুধবার সকালে চালানো এই অভিযানে কয়েক দশকের পুরোনো দোকানগুলো মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়। দোকানগুলো থেকে প্রাপ্ত আয় দিয়ে মসজিদ ও সংলগ্ন মাদ্রাসার খরচ চলত। হঠাৎ ভাঙচুরে স্থানীয় বাসিন্দা এবং মসজিদ কমিটির সদস্যরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

মহাডার তরফে জানানো হয়েছে, আগেই ২৭ জুন নোটিশ জারি করে বলা হয়েছিল জমি অনুমতি ছাড়া ব্যবহার করা হচ্ছে এবং দোকানগুলো অবৈধভাবে তৈরি। সেই অভিযোগের ভিত্তিতেই ভাঙচুর চালানো হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। তবে মসজিদ ট্রাস্টিরা এই যুক্তি মানতে নারাজ। তাঁদের অভিযোগ, রাজনৈতিক চাপে মহাডাকে ব্যবহার করে মুসলিম সম্পত্তিকে টার্গেট করা হচ্ছে। ট্রাস্টি ফয়জ আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা অনেক দৌড়ঝাঁপ করেও ভাঙচুর ঠেকাতে পারিনি।”

স্থানীয়রা অভিযোগ তুলেছেন বিজেপি নেতা নীতীশ রানে ও কিরিট সোমাইয়ার ভূমিকার দিকে। তাঁদের দাবি, প্রথমে পরিকল্পিতভাবে মসজিদ থেকে সংলগ্ন দোকান আলাদা করে বেআইনি ঘোষণা করা হয়েছে। এরপর চাপ সৃষ্টি করে সম্পত্তি দখলের চেষ্টা চলছে। মসজিদ কমিটি স্পষ্ট জানিয়েছে, এই অন্যায়ের বিরুদ্ধে তাঁদের লড়াই চলবে এবং ধর্মীয় স্থাপনা ও বাকি সম্পত্তি রক্ষায় তাঁরা শেষ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

Hot this week

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Topics

উত্তরাখণ্ডে নাবালিকাকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত!

উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই...

Related Articles

Popular Categories