Friday, March 6, 2026
26.7 C
Kolkata

মুর্শিদাবাদের বড়ঞায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত্যু ৩, আহত ৩

মুর্শিদাবাদের বড়ঞায় বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে হলদিয়া-ফারাক্কা বাদশাহী সড়কের সুন্দরপুর গ্রামের কাছে ময়ূরাক্ষী নদীর সেতুর সামনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুটি মোটরবাইক বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসছিল। একটি বাইকে তিনজন সুন্দরপুর থেকে বাহাদুরপুর যাচ্ছিলেন, অপর বাইকে তিনজন গ্রামশালিকা থেকে সুন্দরপুরের দিকে আসছিলেন।

সেতুর কাছাকাছি এসে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ছিটকে পড়ে যান বাইকের আরোহীরা। ঠিক তখনই পেছন থেকে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে থাকা ছয়জনের উপর দিয়ে চলে যায়। স্থানীয় বাসিন্দারা ও পথচারীরা ছুটে এসে আহতদের দ্রুত উদ্ধার করে বড়ঞা ব্লক হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা সেখানে তিনজনকে মৃত ঘোষণা করেন এবং বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। জানা গিয়েছে, পুলিশ ডাম্পারটিকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories