সন্ত্রাসবাদের বিরুদ্ধে ও ইসলাম ধর্মের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, অপপ্রচার ও কুৎসার বিরুদ্ধে একটি মিছিলটি আয়োজন করে মুর্শিদাবাদের নবগ্রামের রঘুপুরের মাদ্রাসা হাফিজিয়া দারুল কুরআন। বৃহস্পতিবার সকালে বাৎসরিক জালসা উপলক্ষে মাদ্রাসার ছাত্রছাত্রীরা জাতীয় পতাকা ও বিভিন্ন পোস্টার হাতে নিয়ে গ্রাম ঘুরে মিছিল করে। তাদের সঙ্গে যোগ দেন মাদ্রাসার শিক্ষক ও বহু স্থানীয় মানুষ। সবার উপস্থিতিতে এলাকায় শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, ধর্ম–বর্ণ নির্বিশেষে বহু মানুষ জালসায় উপস্থিত থাকায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
জাতীয় পতাকা নিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে মিছিল করলো হাফিজিয়া দারুল কুরআন মাদ্রাসার পড়ুয়ারা
Popular Categories


