Friday, March 6, 2026
28.9 C
Kolkata

ভিন রাজ্যে ফের হেনস্থার শিকার মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা!

মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে হেনস্থার ঘটনা থামছে না। বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে অপমান, এ যেন নিত্যদিনের অভিজ্ঞতা হয়ে উঠেছে অনেক পরিযায়ী শ্রমিকের কাছে। এবার ওড়িশায় একই অভিযোগ উঠল। ওড়িশার পুলিশ মুর্শিদাবাদের ১৭ জন শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটকে রাখে বলে জানা গেছে। এই ঘটনাটি ঘটে ১৮ নভেম্বর রাতে। ওই শ্রমিকরা লালগোলা ও রঘুনাথগঞ্জের বড়জুমলা এলাকার বাসিন্দা বলে জানা যায়। অভিযোগ, কোনও পরিচয়পত্র যাচাই না করেই তাদের বিভিন্ন থানায় নিয়ে আটকে রাখা হয়। শ্রমিকদের ঠিকাদার তাদেরকে দেখতে গেলে তাকেও আটক করে হেনস্থা করা হয়।

পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক আসিফ ফারুক জানান, প্রথমে শ্রমিকদের কেন্দ্রাপাড়া থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাদের আলাদা করে কেন্দ্রাপাড়া টাউন, কেন্দ্রাপাড়া সদর, রাজনগরসহ আরও কয়েকটি থানায় ভাগ করে রাখা হয়। কেন্দ্রাপাড়া থানার অধীনে থাকা ১২ জন শ্রমিককে একটি সরকারি পলিটেকনিক কলেজের ক্যাম্পাসে রাখা হয়েছিল। এমনকি তাদের মোবাইল পর্যন্ত নিয়ে নেওয়া হয়।

শ্রমিকদের অভিযোগ, কোনও সঠিক কারণ ছাড়াই তাদের আটক রাখা হয় এবং তথ্য যাচাইয়ের নামে কুঁড়ে ঘরে রাখা হয়। এমনকি খাবারেরও সঠিক ব্যবস্থা ছিল না বলে জানায় তারা। শামসেরগঞ্জ ও ভগবানগোলা এলাকার শ্রমিকরাও সাম্প্রতিক সময়ে একই ধরনের হেনস্থার শিকার হয়েছেন। জেলা পুলিশের হস্তক্ষেপে এদের মধ্যে কয়েকজনকে ছাড়া পাওয়া গেছে। ওড়িশায় আটকে থাকা এক শ্রমিক সইফুদ্দিন মোমিনের ভাই নাসিম আনসারি বলেন, মুর্শিদাবাদের বহু মানুষ ২০-৩০ বছর ধরে ওড়িশায় কাজ করছেন। আগে এমন ঘটনা আগে কখনও ঘটেনি। এবার বাংলাদেশি সন্দেহে তাদের আটক করা হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

পরিযায়ী শ্রমিক সংগঠনগুলির দাবি, এই ধরনের হেনস্থা রাজনৈতিক কারণে বাড়ছে। ওয়েস্ট বেঙ্গল মাইগ্র্যান্ট ওয়ার্কার্স ইউনিয়নের জেলা সম্পাদক কামাল হোসেন অভিযোগ করেন, কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের তৃণমূল সরকারের মধ্যে গোপন সমঝোতার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। আগে এনআরসি নিয়ে রাজনীতি হয়েছে, এখন এসআইআরকে কেন্দ্র করে আবার একই ধরনের আতঙ্ক ছড়ানো হচ্ছে। উল্লেখ্য, গত বছরও ওড়িশায় কয়েক হাজার পরিযায়ী শ্রমিক আক্রমণের শিকার হয়েছিলেন।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories