মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জে শীতের সকালে ধরা পড়ল এক মানবিক উদ্যোগের ছবি। সামশেরগঞ্জের ওয়াফেজিয়া মাদ্রাসার ১৩৮ জন পড়ুয়ার হাতে শীতের প্রয়োজনীয় বস্ত্র তুলে দেওয়া হয়েছে নুর পরিবারের পক্ষ থেকে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, ছাত্রদের শীতের কষ্ট কিছুটা দুর করতেই এই ব্যবস্থা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নুর পরিবার দীর্ঘদিন ধরেই শিক্ষা, স্বাস্থ্য ও সমাজকল্যাণমূলক নানা কাজে যুক্ত। প্রতি বছর শীতের সময় তিনি নিজস্ব উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ান। এবারও তার ব্যতিক্রম হয়নি। ছাত্রছাত্রীদের পাশাপাশি এলাকার দুঃস্থ মানুষদের মধ্যেও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মাদ্রাসার শিক্ষকরা জানান, এই ধরনের সহায়তা ছাত্রদের মনোবল বাড়ায় এবং পড়াশোনায় মনোযোগী হতে সাহায্য করে। অনেক পড়ুয়াই আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবার থেকে আসে, ফলে শীতের পোশাক তাদের কাছে বড় সহায়তা।
এই বিষয়ে খলিলুর রহমান বলেন, সমাজের মানুষের পাশে থাকা তার পরিবারের পারিবারিক মূল্যবোধের অংশ। তিনি জানান, তার প্রয়াত পিতা আলহাজ নুর মুহাম্মদ সবসময় মানুষকে সাহায্য করার কথা বলতেন। সেই আদর্শ অনুসরণ করেই নুর পরিবার আজও বিভিন্ন সামাজিক কাজে যুক্ত রয়েছে।


