Friday, March 6, 2026
22.2 C
Kolkata

মুর্শিদাবাদে হিয়ারিং প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ! উদ্বিগ্ন স্থিনীয়রা

এসআইআর সংক্রান্ত মামলায় সোমবার সুপ্রিম কোর্ট একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। এই নির্দেশ সরাসরি নির্বাচন কমিশনের কাজকর্মের সঙ্গে যুক্ত। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রহণ করতে হবে। পাশাপাশি, যেসব ভোটারকে শুনানির জন্য নোটিশ দেওয়া হয়েছে, তাঁদের সম্পূর্ণ তালিকা এবং কারণ জানিয়ে হাজির করার নির্দেশও দেওয়া হয়েছে। এতদিন শুনানিতে ভোটারদের জমা দেওয়া নথির কোনও রসিদ দেওয়া হচ্ছিল না। এবার থেকে সেই রসিদ দেওয়া বাধ্যতামূলক বলে জানিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত।

তবে সুপ্রিম কোর্টের এই নির্দেশের বাস্তব প্রভাব মঙ্গলবার রাজ্যের বিভিন্ন শুনানি কেন্দ্রে দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদের সুতি-২ ব্লকসহ একাধিক জায়গায় ভোটাররা দাবি করেছেন, শুনানিতে শুধু নোটিশের কপি নেওয়া হয়েছে। নথি যাচাই বা জমা নেওয়া হয়নি। একই সঙ্গে হাজিরার প্রমাণ হিসেবে কোনও রসিদও দেওয়া হয়নি। ভোটারদের অভিযোগ, নোটিশ পেয়ে হাজার হাজার মানুষ দূরদূরান্ত থেকে শুনানি কেন্দ্রে আসছেন। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন মহিলা ও প্রতিবন্ধী ভোটাররা। সুতি-২ ব্লকের অরঙ্গাবাদ গ্রামের প্রতিবন্ধী ভোটার হাসিনা খাতুনকে দু’চাকার চেয়ারে বসিয়ে শুনানি কেন্দ্রে আসতে হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, তাঁর বাবার নাকি ছয়টি সন্তান থাকায় ভোটার পরিচয় সন্দেহজনক। হাসিনা খাতুন ও তাঁর পরিবারের দাবি, ভুল তথ্যের ভিত্তিতে তাঁদের হয়রানি করা হচ্ছে।

শুনানি কেন্দ্রে নথি না দেখেই শুনানি শেষ হওয়ায় ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, এতে চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হতে পারে। এ বিষয়ে জানতে সুতি-২ ব্লকের বিডিওর সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মানবাধিকার সংগঠন এপিডিআর অভিযোগ করেছে, এসআইআরের নামে সংবিধানবিরোধীভাবে সংখ্যালঘু, মহিলা, পরিযায়ী শ্রমিক ও প্রান্তিক মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। তাদের দাবি, এই এসআইআর প্রক্রিয়া অবিলম্বে বাতিল করতে হবে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories