Friday, March 6, 2026
24.4 C
Kolkata

মধ্যপ্রদেশের মুসলিম ব্যবসায়ীকে নৃশংস ভাবে হত্যা, প্রশ্ন উঠছে পুলিশি তদন্তের ওপর

মধ্যপ্রদেশের রাজগড় জেলার নরসিংগড় শহরে এক মুসলিম ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত ব্যক্তির নাম মকসুদ (৫০)। উনি পাথর ভাঙার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন জানা যাচ্ছে।

স্থানীয় সূত্র মারফত জানা গেছে, গাদিয়া এলাকায় নিজের কর্মস্থলে গুরুতর আহত অবস্থায় মকসুদকে পড়ে থাকতে দেখা যায়। তার শরীরে একাধিক গভীর আঘাত ও কোপের চিহ্ন ছিল। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে কাছের হাসপাতালে নিয়ে যায়, তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক ঘটনার কথা ছড়িয়ে পড়তেই পুরো শহরে শোক ও ক্ষোভের সঞ্চার হয়। স্থানীয় বাসিন্দারা নিহত মকসুদের মরদেহ রাস্তায় রেখে বিক্ষোভ শুরু করেন এবং দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।

পুলিশ জানিয়েছে, কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে, তবে এখনো তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। এদিকে, তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে বলে জানা যায়।

অন্যদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, এই হত্যাকাণ্ডের পেছনে ডানপন্থী কিছু সদস্যের হাত রয়েছে এবং তারা এই ঘটনার জেরে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, পুলিশ মূল অভিযুক্তদের আড়াল করছে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories