Saturday, September 5, 2026
28 C
Kolkata

হিন্দু অনুষ্ঠানে খাবার খাওয়ার জন্য নিগৃহীত ও গ্রেফতার মুসলিম যুবক

উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলায় একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সম্ভলের কাছে একটি বড় হিন্দু অনুষ্ঠানে প্রসাদ ও খাবার খাওয়ার সময় ফাইয়াজ নামে এক মুসলিম যুবক আয়োজকদের হাতে নিগৃহীত হয়। পরে তাকে পুলিশ গ্রেফতার করে। এই ঘটনা ধর্মীয় বিদ্বেষ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

ফাইয়াজ হরিদ্বার থেকে বাড়ি ফিরছিল। পথে গান্ধি পার্কে নেমে সে অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় ছিল। সেখানে শ্রাবণ মাসে আয়োজিত একটি ‘ভান্ডারা’ (মুক্ত ভোজনের আয়োজন) চলছিল, যেখানে সবার জন্য খাবারের ব্যবস্থা থাকে। সকলে খাচ্ছে দেখে ফাইয়াজও খেতে বসে। তার হাতে ওম চিহ্ন আঁকা ছিল। প্রথমে ভয়ে সে তার ডাকনাম ‘কপিল’ বলে পরিচয় দেয়। কিন্তু আয়োজকরা তাকে নতুন দেখে চাপ দিতে থাকে। পরে ফাইয়াজ সত্যি কথা জানায়—সে হরিদ্বার থেকে ফিরছিল, মুসলিম, এবং প্রচণ্ড খিদের কারণে খেতে এসেছিল।
কিন্তু আয়োজকরা তার এই স্বীকারোক্তি মেনে নেয়নি। তারা তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। অভিযোগ করা হয় যে, ফাইয়াজ অসৎ উদ্দেশ্যে হিন্দু অনুষ্ঠানে জোর করে প্রবেশ করেছে এবং ঠাকুরের নামে তৈরি প্রসাদ অপবিত্র করেছে। উত্তরপ্রদেশ পুলিশ এই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে এবং ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories