Friday, March 6, 2026
22.2 C
Kolkata

‘লাভ জিহাদ’ মামলার অভিযোগে মুসলিম যুবককে প্রকাশ্যে হেনস্থা, মারধর করে জনসমক্ষে ক্ষমা চাইতে বাধ্য করল উত্তরপ্রদেশ পুলিশ

উত্তর প্রদেশের কানপুর জেলার ঘাটমপুরে এক মুসলিম যুবককে প্রকাশ্যে অপমান ও মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই পুলিশি আচরণ নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। অভিযুক্ত যুবকের নাম আমির জাইদি বলে জানা গিয়েছে।
জানা গেছে, এক তরুণীর অভিযোগের ভিত্তিতে জাইদিকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগে বলা হয়, তিনি ওই তরুণীকে সম্পর্কের ফাঁদে ফেলে বিয়ের জন্য চাপ দেন এবং ধর্ম পরিবর্তনের কথাও বলেন।

তবে ভাইরাল ভিডিওতে দেখা যায়, গ্রেপ্তারের পর জাইদিকে খালি পায়ে ব্যস্ত রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। চারপাশে লোকজনের সামনে হাত জোড় করে তাকে বারবার বলতে শোনা যায়, তিনি ভুল করেছেন এবং আর কোনও মেয়ের দিকে তাকাবেন না। অভিযোগ, পুলিশ সদস্যরা তাকে মারধর করে এই কথা বলাতে বাধ্য করেন।

এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। কানপুরের এক আইনজীবী বলেন, আদালতে দোষ প্রমাণের আগেই কাউকে এভাবে শাস্তি দেওয়া আইনবিরুদ্ধ। সংবিধান প্রত্যেক নাগরিককে মর্যাদার সঙ্গে বাঁচার অধিকার দিয়েছে। পুলিশের কাজ তদন্ত করা, প্রকাশ্যে অপমান করা নয়।

অন্যদিকে সমাজকর্মীদের একাংশের মতে, রাজ্যে আন্তঃধর্মীয় সম্পর্কের ঘটনায় মুসলিম যুবকদেরই বেশি লক্ষ্য করা হচ্ছে। একই ধরনের অভিযোগে অন্য সম্প্রদায়ের ক্ষেত্রে এমন কড়া ব্যবস্থা দেখা যায় না বলেও অভিযোগ উঠেছে। জাতীয় মানবাধিকার কমিশনের নিয়ম অনুযায়ী অভিযুক্তকে প্রকাশ্যে প্রদর্শন করা বেআইনি। বর্তমানে জাইদিকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তবে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও উচ্চস্তরের হস্তক্ষেপের দাবি ক্রমশ জোরালো হচ্ছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories