Friday, March 6, 2026
24.4 C
Kolkata

আসামে জনবিস্ফোরণের জন্য মুসলিমরাই দায়ী, দাবি হেনন্তর; মুসলিম জনসংখ্যা কমাতে গড়ছেন Population Army

নিউজ ডেস্ক: উত্তর প্রদেশ নির্বাচনের আগে আবার মুসলিম বিদ্বেষ ছড়িয়ে দেশে সাম্প্রদায়িক পরিশেষ তৈরিতে ব্যস্ত সাম্প্রদায়িক শক্তি বিজেপি। তারই অংশ হিসেবে আসামের কট্টর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী হেমন্ত এবার জনসংখ্যা বিস্ফোরণের জন্য মুসলিমদেরকেই দায়ী করলেন। আর এই তথাকথিত জন বিস্ফোরণ রোধ করতে মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতে সচেতনতা বৃদ্ধি ও গর্ভনিরোধক বিলি করার জন্য ১ হাজার কর্মীর ‘Population Army’ তৈরি করতে চলেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সরকার।

সোমবার অসম বিধানসভায় কংগ্রেস বিধায়ক শেরমান আলির প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, “নিম্ন অসমের জেলাগুলিতে জন্মনিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে রাজ্যের চর অঞ্চল থেকে ১ হাজার যুবক-যুবতীকে নিয়োগ করা হবে। তাঁরা গর্ভনিরোধক বিলি করবেন। এই কার্যক্রমে অংশ নেবেন প্রায় ১০ হাজার আশাকর্মীও।” তার দাবি,” ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত অসমে হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধি হয়েছে ১০ শতাংশ। কিন্তু একই সময়ে মুসলিম জনসংখ্যা বেড়েছে ২৯ শতাংশ।” তিনি আরও বলেন, “মুসলিম এলাকায় জনবিস্ফোরণই অর্থনৈতিক সমস্যা ও দারিদ্রের কারণ। জনসংখ্যা কম হওয়ায় হিন্দুদের জীবনযাপনের মান ভাল। থাকার জন্য আরামদায়ক বাড়ি ও গাড়ি রয়েছে। তাদের ছেলেমেয়েরা চিকিৎসক বা ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে। কিন্তু পশ্চিম ও মধ্য অসমের পরিস্থিতি ভিন্ন। সেখানে জনঘনত্ব অত্যন্ত বেশি। তাই সেখানকার মানুষকে সচেতন করা সরকারের দায়িত্ব।”

উল্লেখ্য, এবার ক্ষমতায় আসার পর থেকে জন্য নিয়ন্ত্রণ নিয়ে মুসলদের ক্রমাগত আক্রমণ করছেন হেমন্ত। ক্ষমতায় আসার আগেও মুসলিম বিরোধী মুখ হিসেবেই বিজেপির উচ্চ পদ লাভ করেছেন তিনি। নির্বাচনের আগে তিনি জানিয়েছিলেন মুসলিমদের ভোট তার প্রয়োজন নেই। মুসলিমদের ভোট নিয়ে তিনি বিধানসভার আসনে বসতে লজ্জা বোধ করেন।

গত মাসে তিনি জানিয়েছিলেন যে আগামীদিনে অসমে সরকারি প্রকল্প ও চাকরির ক্ষেত্রে দুই সন্তান নীতি বলবৎ করা হবে। অর্থাৎ দুটির বেশি সন্তান থাকলে মিলবে না সরকারি চাকরি বা প্রকল্পের সুবিধা। কংগ্রেস ও বদরুদ্দিন আজমলের দল এআইইউডিএফ-এর নেতারা সুর চড়িয়েছেন হিমন্তের বিরুদ্ধে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories