Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

ভারতকে বাদ দিয়ে পাকিস্তানকে নিয়ে আফগানিস্থানে শান্তি ফেরাতে কোয়াড গ্রুপ তৈরি করছে আমেরিকা

নিউজ ডেস্ক : ইতিমধ্যেই আফগানিস্থানের ৮৫ শতাংশ এলাকার ওপর কব্জা করেছে তালিবান। গতকাল ঈদের দিনেই কাবুলে প্রেসিডেন্ট আশরাফ ঘানির প্রসাদের পাশে অতি সুরক্ষিত জোনে মিসাইল হামলা চালিয়েছে তালিবান। তালিবানের হাতে কাবুলের পতনের শঙ্কার মাঝেই পাকিস্তানকে সঙ্গে নিয়ে আফগান সমস্যার সমাধানে উদ্যোগী হচ্ছে আমেরিকা। এই সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের উদ্যোগে গঠিত হতে যাওয়া এই কোয়াড গ্রুপের অংশ হতে যাচ্ছে উজবেকিস্তান এবং আফগানিস্থান। আশ্চর্যজনকভাবে এই গ্রুপ থেকে বাদ পড়েছে আমেরিকার ঘনিষ্ট মিত্র ভারত। বিষয়টিতে মোদির কূটনীতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ সুভ্রমনিয়াম স্বামী।

মিলে একটি চতুর্দেশীয় (কোয়াড) কূটনৈতিক মঞ্চ তৈরি করার প্রস্তুতি চলছে। চতুর্ভুজ শক্তির মূল লক্ষ্যই হবে, আঞ্চলিকস্তরে নিবিড় সংযোগ স্থাপন এবং শান্তি প্রতিষ্ঠা করা। কিন্তু এই প্রচেষ্টায় ভারতকে বাদ দেওয়া হল কেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। ওবামা জমানা থেকে আমেরিকার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক যথেষ্ট মজবুত হয়েছে। মার্কিন হাতিয়ার কেনা থেকে শুরু করে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে কোণঠাসা করতে ওয়াশিংটনের তরফ থেকে অনেক সাহায্য পেয়েছে মোদি সরকার। আর এতে পুরনো বন্ধু রাশিয়ার বিরাগভাজনও হতে হয়েছে নয়াদিল্লিকে। তার পরও বাইডেন প্রশাসন এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভারতকে শরিক করেনি। শুক্রবার এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। এক বিবৃতিতে তিনি বলেছেন, “চতুর্দেশীয় শক্তি গড়তে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। সেখানে বাদ পড়েছে ভারত। এটাই কি তা হলে আমেরিকার সঙ্গে মোদি সরকারের কূটনৈতিক সম্পর্ক?”

উল্লেখ্য, আফগানিস্থানে পরিস্থিতি এখন ধীরে ধীরে ভারতের প্রতিকূলে চলে যাচ্ছে। তালিবান বিরোধী অবস্থান বিজয় রাখা ভারত এখন তালিবানের ভয়ে সেদেশ থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে। আফগানিস্তানে তালিবানের উত্থানের সঙ্গে সঙ্গেই প্রভাব বাড়ছে পাকিস্তানের। ফলে চিন্তায় ভারত। ভারত আফগানিস্থানে গত দুই দশকে ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে ভারত। তাও হুমকির মুখে পড়েছে এখন। আর আমেরিকার এই কোয়াড থেকে বাদ পড়ার মাধ্যমে ভারত আফগানিস্থান সহ গোটা মধ্য এশিয়ায় অপ্রাসঙ্গিক হয়ে পড়বে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories