Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

খড়গপুর আইআইটিতে রহস্যজনক মৃত্যু: সিভিল ইঞ্জিনিয়ারিং ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার

পশ্চিম মেদিনীপুরের খড়গপুর আইআইটি ক্যাম্পাসে আরও এক ছাত্রের রহস্যজনক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। মহম্মদ আসিফ কামার নামে এক তৃতীয় বর্ষের সিভিল ইঞ্জিনিয়ারিং ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে হস্টেলের কক্ষ থেকে। বিহারের শিওহর জেলার বাসিন্দা আসিফ মদন মোহন মালব্য হলের এসডিএস ব্লকের ১৩৫ নম্বর রুমে থাকতেন ।

শনিবার রাত থেকেই আসিফের কক্ষের দরজা বন্ধ ছিল। সহপাঠীরা বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে হস্টেল কর্তৃপক্ষ ও পুলিশকে খবর দেয়। ভোর সাড়ে তিনটেয় পুলিশ কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে আসিফের ঝুলন্ত দেহ দেখতে পায় । দেহটি খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে এবং পরিবারের সদস্যরা খড়গপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন ।

এটি এই বছরে খড়গপুর আইআইটিতে তৃতীয় ছাত্রমৃত্যুর ঘটনা। গত মাসে অনিকেত ওয়ালকর এবং জানুয়ারিতে শাওন মালিক নামে আরও দুই ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছিল । এই ঘটনাগুলো ক্যাম্পাসে চাপানউতোরের সৃষ্টি করেছে এবং প্রশ্ন উঠেছে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে।

পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যার সূত্র খুঁজছে, তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। কলেজ প্রশাসনও বিষয়টি নিয়ে জোরালোভাবে অনুসন্ধান চালাচ্ছে ।

এই মর্মান্তিক ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আশা করা যায়, দ্রুততম সময়ে ঘটনার সত্যতা উদ্ঘাটিত হবে এবং ভবিষ্যতে এমন ট্র্যাজেডি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories