Friday, March 6, 2026
28.9 C
Kolkata

‘আমার সোনার বাংলা’ বিতর্কে এবার নতুন করে মুখ খুললেন নচিকেতা!

রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গানটি ঘিরে ফের শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। কারণ, এই গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত। তবে এবার এই বিতর্কে মুখ খুললেন জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী। তার মতে, রবীন্দ্রনাথের গান কোনও দেশের সীমানায় বাঁধা নয়, এটি বাঙালির হৃদয়ের গান। বিতর্কের সূত্রপাত অসমে। সেখানে কংগ্রেসের বিধায়ক বিধূভূষণ দাস রবীন্দ্রনাথের এই গান গাওয়ায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ তোলেন। এই ঘটনাই রাজনীতির ময়দানে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে নচিকেতা বলেন, “এটা আমাদের গান। রবীন্দ্রনাথ মানে আমাদের দেশ, আমাদের সংস্কৃতি। রাজনীতিকরা এসব নিয়ে বাজে কথা বলছে। এরা খুবই মূর্খ, ওদের দেখে শুধু করুণা হয়।” নচিকেতা আরও মনে করিয়ে দেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একাধিকবার পশ্চিমবঙ্গে নির্বাচনী সভায় এই গান বলেছেন। দুর্গাপুরে এসে তিনি নিজেই বলেছিলেন ‘আমার সুনার বাংলা’।
গায়কের মতে, এই বিষয়টিকে অযথা রাজনৈতিক রঙ দেওয়া হচ্ছে। তার কথায়, রবীন্দ্রনাথের গান মানে মানবতার গান, বিভাজনের নয়। রবীন্দ্রনাথের এই কালজয়ী সৃষ্টিকে কেন্দ্র করে নতুন করে যে বিতর্ক শুরু হয়েছে, তা নিয়ে বুদ্ধিজীবী মহলেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories