Saturday, September 5, 2026
28 C
Kolkata

জাতীয় শিক্ষা দিবসে স্মরণে মৌলানা আবুল কালাম আজাদ: শিক্ষার আলোয় স্বাধীনতার পথপ্রদর্শক

আজ জাতীয় শিক্ষা দিবস। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ–এর কথা। তিনি শুধু একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন না, ছিলেন এক দূরদর্শী চিন্তাবিদ, যিনি বিশ্বাস করতেন— “শিক্ষা হলো স্বাধীনতার আসল ভিত্তি।”

১৯৪৭ থেকে ১৯৫৮ পর্যন্ত শিক্ষামন্ত্রী হিসেবে তিনি ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থার ভিত গড়ে দেন। তাঁর হাত ধরেই গড়ে ওঠে আইআইটি, ইউজিসি, সাহিত্য আকাদেমি–র মতো প্রতিষ্ঠান। তিনি মেয়েদের শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেন এবং সাধারণ মানুষের কাছে শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেন।

আজকের দিনে তাঁর উত্তরাধিকার বেঁচে আছে প্রতিটি শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে, যারা জ্ঞানের আলো ছড়িয়ে সমাজকে আলোকিত করছে। জাতীয় শিক্ষা দিবস আমাদের মনে করিয়ে দেয়— শিক্ষা শুধু চাকরি পাওয়ার উপায় নয়, বরং সমাজকে ন্যায়, প্রগতি ও ঐক্যের পথে এগিয়ে নেওয়ার শক্তি।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories