Friday, March 6, 2026
28.9 C
Kolkata

এসআইআর শুনানিতে ১৩০০০ ভোটার অনুপস্থিত, চূড়ান্ত পর্যায়েও ১২০০ নথি আপলোড বাকি

নদিয়া জেলায় বিশেষ সংক্ষিপ্ত পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া ঘিরে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, নির্ধারিত দিনে শুনানিতে উপস্থিত হননি প্রায় ১৩ হাজার ভোটার। এর মধ্যে প্রায় ৭ হাজারকে ‘আন-ম্যাপড’ এবং ৬ হাজারকে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বিভাগে রাখা হয়েছে।

জেলা প্রশাসনের দাবি, অনুপস্থিত থাকার পিছনে একাধিক কারণ রয়েছে। অনেকেই বাসস্থান পরিবর্তন করেছেন, কেউ নোটিশ পাননি, আবার কারও নথি তৈরিতে দেরি হয়েছে। ব্যক্তিগত সমস্যার কারণেও অনেকে হাজির হতে পারেননি। তবে পরে বেশ কিছু ভোটারকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়।

তথ্য অনুযায়ী, যারা শুনানিতে আসেননি তাদের বড় অংশ তেহট্ট-২ ও করিমপুর-২ ব্লকের বাসিন্দা। সীমান্তঘেঁষা এই এলাকাগুলিতে ঠিকানা বদল, পরিবারভুক্তির তথ্য হালনাগাদ না হওয়া এবং ডাটাবেসে অসামঞ্জস্য তুলনামূলক বেশি পাওয়া গেছে বলে আধিকারিকদের একাংশের মত।

এদিকে, প্রায় ৮ লক্ষ ভোটারের নথি পোর্টালে তোলার কাজ জেলায় সম্পন্ন হয়েছে। কিন্তু যাচাই ও সংশোধনের পরও প্রায় ১২ হাজার ভোটারের কাগজপত্র আপলোড করা যায়নি বলে কমিশন সূত্রে খবর। প্রাথমিকভাবে এদের অধিকাংশই ‘আন-ম্যাপড’ হিসেবে চিহ্নিত। নির্দিষ্ট সময়ের মধ্যে পুনরায় আপলোডের সুযোগ না পেলে তাদের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে, এমন আশঙ্কাও শোনা যাচ্ছে প্রশাসনিক মহলে।

গত তিন মাস ধরে জেলাজুড়ে এই প্রক্রিয়া চলে। মোট ৮ লক্ষ ৩ হাজার ভোটারের শুনানি হয়েছে। এর মধ্যে ২ লক্ষ ৮১ হাজার ক্ষেত্রে ঠিকানা বা পারিবারিক ম্যাপিং সংক্রান্ত অসামঞ্জস্য ছিল এবং ৫ লক্ষ ২২ হাজার ক্ষেত্রে নাম, বয়স, লিঙ্গ বা সম্পর্কের তথ্যের গরমিল ধরা পড়ে।

নির্ধারিত সময়ের মধ্যেই শুনানি শেষ হলেও নথি খতিয়ে দেখা, স্ক্রুটিনি এবং পোর্টালে তোলার কাজ আরও এক সপ্তাহ ধরে চলে। চূড়ান্ত পর্যায়ে এসে দেখা যায়, প্রায় ১২০০ ভোটারের তথ্য এখনও আপলোড বাকি রয়েছে। কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, এদের বড় অংশের ক্ষেত্রে ডাটাবেস সংক্রান্ত জটিলতার জন্য আলাদা যাচাই প্রয়োজন হয়েছে। পাশাপাশি তথ্যের অসামঞ্জস্যও বিলম্বের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories