
২৯ মে, বৃহস্পতিবার উত্তরাখণ্ডের নাইনিতালের রামনগরের গৌজানি এলাকায় পুরনো জমি সংক্রান্ত বিরোধ আবারও উত্তেজনার রূপ নেয়। একটি মুসলিম পরিবার স্থানীয় কবরস্থানের বাইরে এক জায়গায় মৃতদেহ দাফন করতে গেলে স্থানীয় হিন্দু বাসিন্দারা ও বিজেপি কর্মীরা তীব্র আপত্তি তোলেন।
এই ঘটনা জেরে বিজেপি নেতা মদন জোশি দাবি করেন, কবরস্থানের অনুমোদিত সীমানা থেকে প্রায় ২০০ মিটার দূরে ওই জায়গাটি পড়ে, যা সরকারি অনুমতির বাইরে। তিনি বলেন, “এই জমি কবরস্থানের অংশ নয়, তাই দাফন করা বেআইনি।” অন্যদিকে ঘটনার পরপরই সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট প্রমোদ কুমার প্রচুর পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান, “দুই পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। আইনগত অনুমতি ছাড়া এখানে দাফন বা নির্মাণ সম্ভব নয়।”
ঘটনাকে ঘিরে কিছু মুসলিম যুবক খোঁড়া কবরের ভেতর বসে প্রতিবাদ শুরু করেন পরে পুলিশ তাদের সরিয়ে দেয় এবং পরিবারকে নির্দেশ দেয় যেন সরকারি অনুমোদিত কবরস্থানেই দাফন করা হয় এবং পুলিশি নজরদারিতে খোঁড়া কবরটি মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়।
জানা গিয়েছে ১৯৯৪ সাল থেকে এই জমি নিয়ে দ্বন্দ্ব চলছে আগে দুই সম্প্রদায়ের মধ্যে একটি মীমাংসা হয়েছিল যে, কেবল নির্ধারিত কবরস্থানেই দাফন করার অনুমতি দেওয়া হবে।


