Friday, March 6, 2026
24.4 C
Kolkata

হরিদ্বারে বিদ্বেষমূলক বক্তব্যের মামলায় জামিন নরসিংহানন্দের, ভাইরাল ভিডিওর কোন ভিত্তি নেই

এনবিটিভি ডেস্কঃ ইসলামোফোবিক হিন্দুত্ববাদী নেতা ইয়াতি নরসিংহানন্দকে সোমবার স্থানীয় আদালত তাকে মুক্তি পায়। উত্তরপ্রদেশের হরিদ্বার জেলায় অনুষ্ঠিত ‘ধর্ম সংসদ’ অনুষ্ঠানে সাথে সম্পর্কিত একটি মামলায় জামিন মঞ্জুর করেছে আদালত। যেখানে মুসলমানদের গণহত্যার আহ্বান জানিয়ে দেশের বিভিন্ন প্রান্তের হিন্দুত্ববাদী নেতারা একত্রিত হয়ে এই অনুষ্ঠান করে।

এদিন বিচারক ভারতভূষণ পান্ডে বলেন যে, “অভিযুক্তের অপরাধমূলক ইতিহাস যতদূর সম্ভব, তিনি এখনও পর্যন্ত কোনওটিতেই দোষী সাব্যস্ত হননি।”

আদালত আরও উল্লেখ করেছে যে, তথ্যদাতা (গুলবাহার খান) যিনি নিজে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তার অভিযোগের ভিত্তিতে এফআইআরটি নথিভুক্ত করা হয়েছিল। এফআইআরে অভিযুক্ত ব্যক্তির নাম ছিল না। আদালত আরও বলেন, ফেসবুকে পাওয়া ঘটনার ভিডিওর ভিত্তিতে অভিযোগ করা হয়েছে, এর সঠিকতা নাই।”

আদালত পর্যবেক্ষণ করে জানায়, “জামিন একটি নিয়ম এবং কারাদণ্ড একটি ব্যতিক্রম।”

এর আগে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত তার জামিনের আবেদন নাকচ করে দিয়েছিলেন। সেসময়ে প্রসিকিউশনের মামলা ছিল যে, “নরসিংহানন্দের দেওয়া বক্তৃতা সাম্প্রদায়িক সহিংসতা ছড়ানোর সম্ভাবনা ছিল। এরপর তিনি দায়রা আদালতে গিয়ে জামিন পান। মামলায় গ্রেফতার করা হয়েছে নরসিংহানন্দের সঙ্গী জিতেন্দর সিং ত্যাগীকেও। এখন পর্যন্ত তাকে জামিন দেয়নি আদালত।”

তারা দুজনই মুসলিম ও ইসলামের বিরুদ্ধে বিষ ছড়ানোর জন্য বেশ দেশব্যাপী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচিত। তারা নবী মুহাম্মদ এবং ইসলাম ধর্মের সাথে যুক্ত অন্যান্য ব্যক্তিত্বের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করে চলেছে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories