Wednesday, September 23, 2026
27 C
Kolkata

ফেসবুক-হোয়াটসঅ্যাপে আর ফ্রি ট্রায়াল নয়, এবার মেটার অ্যাপ ব্যবহারে লাগবে সাবস্ক্রিপশন ফি!

বিনামূল্যে ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপ ব্যবহারের দিন এবার ফুরিয়ে এল। মার্ক জুকেরবার্গের মেটা সংস্থা তাদের অধীনে থাকা এই সমস্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহার করার জন্য এবার গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই বিশ্বের বহু প্রান্তের মতো ভারতের ব্যবহারকারীদের স্ক্রিনেও ‘পেইড সাবস্ক্রিপশন’ নেওয়ার বার্তা বা নোটিফিকেশন ভেসে উঠতে শুরু করেছে। এর ফলে এতদিন যারা সম্পূর্ণ বিনামূল্যে এই অ্যাপগুলো ব্যবহার করে আসছিলেন, তাঁদের এবার থেকে পকেটের কড়ি খরচ করতে হবে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভারতে মেটা প্লাস পরিষেবার অধীনে ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহার করার জন্য প্রতি মাসে ৯৯ টাকা করে ধার্য করা হয়েছে। পাশাপাশি হোয়াটসঅ্যাপ প্লাস ব্যবহারের ক্ষেত্রে আপাতত পঞ্চাশ শতাংশ ছাড়ের একটি বিশেষ অফার দিচ্ছে সংস্থাটি। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের যোগাযোগ ও বিনোদনের মাধ্যম হওয়ার পাশাপাশি বিভিন্ন ব্যবসার প্রচারের অন্যতম বড় হাতিয়ার হয়ে উঠেছে এই অ্যাপগুলো। আচমকা মেটার এই সিদ্ধান্তের ফলে সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে ছোট-বড় ব্যবসায়ী মহলে বড়সড় উদ্বেগের সৃষ্টি হয়েছে।

আসলে এতদিন মেটা সংস্থার আয়ের প্রধান উৎস ছিল বিভিন্ন বাণিজ্যিক বিজ্ঞাপন। গত বছরও তাদের মোট উপার্জনের সিংহভাগ অর্থাৎ প্রায় সাড়ে সাতানব্বই শতাংশই এসেছিল বিজ্ঞাপন থেকে। তবে বর্তমান সময়ে কৃত্রিম মেধা বা এআই প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে এই সমস্ত প্ল্যাটফর্ম সচল রাখতে ও বিশ্বমানের পরিষেবা দিতে মেটার খরচ বিপুল পরিমাণে বেড়ে গিয়েছে। শুধুমাত্র বিজ্ঞাপনের ওপর ভরসা করে এই বিশাল পরিকাঠামোগত খরচ সামলানো মুশকিল হচ্ছে জুকেরবার্গের কোম্পানির পক্ষে। সেই কারণেই কৃত্রিম মেধার খরচ তুলতে এবং আয়ের একটি স্থায়ী উৎস তৈরি করতে ব্যবহারকারীদের ওপর এই প্রিমিয়াম চার্জ চাপানোর পথে হাঁটল মেটা।

Hot this week

LIC-এর ২,৬৮৪ কোটি টাকা নিয়ে অনিয়মের অভিযোগ, অনিল আম্বানির বিরুদ্ধে দায়ের হল এফআইআর

ভারতীয় জীবন বিমা নিগম বা LIC-এর বিনিয়োগ ঘিরে আর্থিক...

রামমন্দিরে প্রণামি চুরির ১০৫ কাণ্ড! সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চাঞ্চল্যকর তথ্য

অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দেওয়া প্রণামির সামগ্রী চুরির ঘটনায় তদন্ত...

Topics

রামমন্দিরে প্রণামি চুরির ১০৫ কাণ্ড! সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চাঞ্চল্যকর তথ্য

অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দেওয়া প্রণামির সামগ্রী চুরির ঘটনায় তদন্ত...

Related Articles

Popular Categories