Tuesday, November 24, 2026
24 C
Kolkata

এআই-এর জেরে বড় ছাঁটাই! এক ধাক্কায় ৪,৮০০ কর্মী বাদ দিচ্ছে মাইক্রোসফ্ট

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-তে বড় অঙ্কের বিনিয়োগের মাঝেই কর্মী সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিল মাইক্রোসফ্ট। সংস্থার মোট কর্মীর প্রায় ২.১ শতাংশ, অর্থাৎ প্রায় ৪,৮০০ জনের চাকরি যেতে পারে বলে জানা গিয়েছে।

বিশ্বজুড়ে এআই প্রযুক্তি দ্রুত ছড়িয়ে পড়ায় মাইক্রোসফ্ট এই খাতে বিপুল অর্থ ঢালছে। চলতি বছরে এই বিনিয়োগ ৭০ বিলিয়ন ডলারেরও বেশি হতে পারে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে। ফলে সংস্থার খরচও অনেক বেড়েছে। সেই ব্যয় নিয়ন্ত্রণে রাখতেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

শুধু মাইক্রোসফ্ট নয়, চলতি বছরে আমাজন, মেটার মতো একাধিক বড় প্রযুক্তি সংস্থাও হাজার হাজার কর্মী কমিয়েছে। মাইক্রোসফ্টও এর আগে যুক্তরাষ্ট্রে প্রায় ৯,০০০ কর্মীকে স্বেচ্ছায় সংস্থা ছাড়ার প্রস্তাব দিয়েছিল। প্রতি বছর নতুন আর্থিক পরিকল্পনা তৈরির সময় কর্মী কাঠামোয় বদল আনার নজিরও রয়েছে সংস্থার।

এদিকে, এআই পরিষেবার চাহিদা বাড়ায় মাইক্রোসফ্টের অ্যাজিউর ক্লাউড ব্যবসা দ্রুত এগোচ্ছে। তবে নতুন ডেটা সেন্টার তৈরি এবং এআই পরিকাঠামো গড়ে তুলতে বিপুল খরচ হচ্ছে। সেই চাপ সামলাতেই কর্মী সংখ্যা কমানোর পথে হাঁটছে সংস্থা।

বিশেষজ্ঞদের একাংশের মতে, এআই নতুন সুযোগ তৈরি করলেও অনেক ক্ষেত্রে মানুষের কাজের ধরন বদলে দিচ্ছে। আর সেই পরিবর্তনের প্রভাব এবার স্পষ্টভাবে দেখা যাচ্ছে বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি সংস্থা মাইক্রোসফ্টের কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তে।

Hot this week

যোগী রাজ্যে ১০০ বছরের পুরনো মসজিদ ভাঙার অভিযোগ, সরাসরি হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট!

উত্তরপ্রদেশের শাহারানপুরে প্রায় ১০০ বছরের পুরনো একটি মসজিদ ভেঙে...

মাদ্রাসায় খুন ও হিন্দুদের ধর্মান্তরের শিক্ষা দেওয়া হয়! বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা নীতেশ রানের

মহারাষ্ট্রের মুম্বইয়ের কুরলায় এক তরুণ-তরুণীকে মারধরের ঘটনায় নতুন করে...

নির্বাচিত পুরবোর্ডই নেই, ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ এল কীভাবে? কলকাতা পুরসভার মামলা নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত ঘিরে...

Topics

যোগী রাজ্যে ১০০ বছরের পুরনো মসজিদ ভাঙার অভিযোগ, সরাসরি হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট!

উত্তরপ্রদেশের শাহারানপুরে প্রায় ১০০ বছরের পুরনো একটি মসজিদ ভেঙে...

মাদ্রাসায় খুন ও হিন্দুদের ধর্মান্তরের শিক্ষা দেওয়া হয়! বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা নীতেশ রানের

মহারাষ্ট্রের মুম্বইয়ের কুরলায় এক তরুণ-তরুণীকে মারধরের ঘটনায় নতুন করে...

নেপালে ফের ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গও! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা

ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। মঙ্গলবার সকালে শক্তিশালী কম্পন...

ইলামবাজারে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে অস্বস্তিতে বিজেপি, উত্তেজনার মধ্যে আটক ৩ জন

বোলপুরে ঠিকাদারদের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠল ঘিরে বিতর্কের মধ্যেই...

Related Articles

Popular Categories