Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

নাটোরের কানুজগাড়ি বিলের বাউত উৎসব

মোঃ কামাল মাহমুদ
বাগাতিপাড়া,(নাটোর)

প্রতিনিধিঃ নাটোরের পন্ডিতগ্রাম ও বারোঘরিয়া এলাকার কানুজগাড়ি বিলে উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হয়েছে মাছ ধরার বাউত উৎসব। সকাল থেকে শত শত মানুষ পলো নিয়ে হাজির হয় এই বিলে। আশে পাশের গ্রাম সহ বড়াইগ্রাম, সিংড়া,নলডাঙ্গা এমন কি পার্শ্ববর্তী নওগা জেলার আত্রাই উপজেলার বিভিন্ন গ্রাম থেকে মাছ শিকারীরা এসে উৎসবে যোগদেন।

শিকারীদের কেউ কেউ মোটর সাইকেল, ইজিবাইক,নসিমন,বাই সাইকেল আবার কেউ পায়ে হেঁটে এসে এই উৎসবে যোগ দেন। মাছ শিকারীরা জানান ক’দিন ধরে ঢোল দিয়ে কানুজগাড়ি বিলে পোলো দিয়ে মাছ মারার ঘোষনা দিয়ে প্রচার করা হয়। আশে পাশের গ্রামের মানুষদের কিছু জমি গত কয়েক বছর ধরে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় ফসল আবাদ করতে পারছেনা। তারাই এবার এই মাছ ধরার বাউত উৎসবের আয়োজন করেছেন।

বড়াইগ্রামের ভবানীপুর গ্রামের শৌখিন মাছ শিকারি উজ্জল বলেন, যেখানেই মাছ মারার বাউত উৎসব হয় সেখানেই তিনি হাজির হন। কানুজগাড়ি বিল থেকে তিনি বড় বড় তিনটি মাছ পেয়েছেন্। বাগাতিপাড়া উপজেলার মাছ শিকারী রহিম শেক বলেন, মাছ মারাটাই তাদের আনন্দ। এই বিলে এবারই প্রথম মাছ ধরার উৎসবের আয়োজন করা হয়েছে।

সদর উপজেলার সোবাদার গ্রাম থেকে এলাকার অন্যদের সাথে বাউত উৎসবে আসা ৭০ বছর বয়সী সমশের আলী বলেন, আনন্দ করার জন্যই তিনি গ্রামের মানুষদের সাথে এখানে এসে মাছ ধরার উৎসবে যোগ দেন। একটি মাছও পেয়েছেন তিনি। খুব আনন্দ করেছেন। আর প্রায় দই কেজি ওজনের একটি মাছ পেয়ে বেশ খুশী হয়েছেন।

স্থানীয় কলেজ শিক্ষক সাজেদুর রহমান জানান, এক সময় এই বিলে ফসল আবাদ হতো। কয়েক বছর ধরে জলাবদ্ধতার কারনে আর আবাদ করা যায়না। ওই পানিতেই এবার মাছ ধরার উৎসবের আয়োজন করেন ক্ষতিগ্রস্থ জমির মালিকরা।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories