আজ ধর্মতলায় ওয়াকফ নিয়ে বিক্ষোভের জন্য পুলিশ আটক করলো ISF – বিধায়ক নৌশাদ সিদ্দীকিকে । পুলিশের বিরুদ্ধে জোরজবরদস্তি করার অভিযোগ তুলেছেন বিধায়ক। গোটা রাজ্য জুড়ে ওয়াকফ আন্দোলন আরো জোরদার করবার জন্য আজ ধর্মতলায় প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছিল একাধিক সংগঠন। সেখানে উপস্থিত ছিলেন ভাঙ্গড়ের বিধায়ক। ঘটনাস্থলে প্রথম থেকেই একাধিক পুলিশ কর্মী মোতায়েন ছিলো। আন্দোলনকারীদের বিরুদ্ধে অতিরিক্ত পুলিশী সক্রিয়তার অভিযোগও উঠেছে। বিধায়ককে লালবাজার থানায় নিয়ে যাওয়ার পর সেখানে নৌশাদ সিদ্দীকি অসুস্থ হয়ে পড়েন। যদিও তারপর আইএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে এই মুহুর্তে বিধায়ক এর অবস্থা স্থিতিশীল।


