Saturday, September 5, 2026
28 C
Kolkata

নিট পরীক্ষা বাতিল করল NTA! প্রশ্নপত্র ফাঁসের জেরে সিবিআই তদন্তের নির্দেশ

মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা বা নিট (NEET-UG) সম্পূর্ণ বাতিল ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। গত ৩ মে এই পরীক্ষা আয়োজিত হয়েছিল। কিন্তু পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার গুরুতর অভিযোগ সামনে আসে। অভিযোগ প্রমাণিত হওয়ার পর পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতেই পুরো পরীক্ষাটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ামক সংস্থা। পাশাপাশি, এই বড়সড় দুর্নীতির তদন্তভার দেওয়া হয়েছে সিবিআইয়ের (CBI) হাতে। সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে এই খবর জানিয়েছে NTA।

জানা গিয়েছে, রাজস্থানের সীকর জেলায় একটি ‘প্র্যাকটিস সেট’-এর সঙ্গে নিট-এর আসল প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া যায়। রাজস্থান পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) তদন্ত করে জানতে পারে, ৭২০ নম্বরের মধ্যে ৬০০ নম্বরের প্রশ্নই পরীক্ষার আগে ফাঁস হয়ে গিয়েছিল। তদন্তে প্রশ্নফাঁসের সত্যতা প্রমাণের পরই কড়া পদক্ষেপ নেয় NTA। এই ঘটনায় শুধুমাত্র রাজস্থান থেকেই এখনও পর্যন্ত ৪৫ জনের বেশি সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

এই বছর প্রায় ২২ লক্ষ পড়ুয়া নিট পরীক্ষায় বসেছিলেন। পরীক্ষা বাতিল হওয়ায় তাঁদের সকলকেই ফের নতুন করে পরীক্ষা দিতে হবে। তবে পরীক্ষার্থীদের সুবিধার্থে NTA বেশ কিছু নিয়ম স্পষ্ট করে দিয়েছে:

  • নতুন করে আর কোনও রেজিস্ট্রেশন করতে হবে না। পড়ুয়ারা তাঁদের পুরনো রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করেই পরীক্ষায় বসতে পারবেন।
  • সকল পরীক্ষার্থীদের জন্য নতুন করে অ্যাডমিট কার্ড দেওয়া হবে।
  • পুনরায় পরীক্ষা দেওয়ার জন্য কাউকে কোনও অতিরিক্ত ফি বা টাকা জমা দিতে হবে না।
  • আগে যে পরীক্ষাকেন্দ্রে সিট পড়েছিল, নতুন পরীক্ষাও সেই একই কেন্দ্রে নেওয়া হবে। কেন্দ্র বদল করা হবে না।
    খুব তাড়াতাড়ি নতুন পরীক্ষার দিনক্ষণ NTA-এর তরফ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories