এনবিটিভি ডেস্ক: শিলচর শহরের অন্যতম সেচ্ছাসেবী সংগঠন “নেতাজি ছাত্র যুব সংস্থা”র ২০ তম বর্ষপূর্তি উপলক্ষে সংস্থার অম্বিকাপট্টি শহর কার্যালয়ে সংক্ষিপ্ত ভাবে এক অনুষ্ঠানের আয়োজন করে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি অশোক কুমার দেব, একজিকিউটিভ চেয়ারম্যান গুনাকর দাস, কার্যকরি সভাপতি জয়দীপ চক্রবর্তী, সহ সভানেত্রী মহুয়া ভৌমিক,সহ সভাপতি রাজদীপ দেবরায়,সহ সভাপতি সুশান্ত কুমার সাহা , সাধারণ সম্পাদক দিলু দাস, সস্পাদক গোপাল দাস , কোষাধ্যক্ষ ননী গোপাল দেব, যুগ্ম সম্পাদক বিপ্লব চক্রবর্তী ও পঙ্কজ পাল প্রমুখ। তাছাড়া ২০ তম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে গোপাল দাসের উদ্যোগে নিউশিলচর এলাকার ২০ জনের হাতে রাতের আহার তুলে দেন দিলু দাস, গোপাল দাস, ননী গোপাল দেব, পূজা কর দাস ও বিজয় কৈরী। এই স্বেচ্ছাসেবী সংগঠন দেশে লকডাউন শুরুর পর থেকেই বিভিন্ন ভাবে অসহায়দের সাহায্য করে আসছে।
Popular Categories


