Friday, March 6, 2026
22.2 C
Kolkata

বাঙালি পরিচালকের হাত ধরে ফের আসছে বাহুবলি!

এনবিটিভি ডেস্ক: ফের আসছে বাহুবলি! তবে এবার সিনেপর্দায় নয়, বরং নেটফ্লিক্সেই এবার বাহুবলির কেরামতি দেখতে পাবে দর্শক। বাহুবলির ফের আসার খবর অবশ্য কয়েকদিন আগে থেকেই শোনা গিয়েছিল। তবে এবার নতুন চমক হল, বাঙালি পরিচালকের হাত ধরেই ওটিটিতে দেখা যাবে নতুন বাহুবলিকে। সিরিজের নাম বাহুবলি: বিফোর দ্য বিগিনিংস। ফলে দর্শকরা স্বাভাবিকভাবেই মুখিয়ে রয়েছে বাহুবলির সিক্যুয়েল দেখার জন্য।

সূত্রের খবর, পরিচালক বিশেষ কৃষ্ণমূর্তিই প্রথমে দায়িত্ব পেয়েছিলেন বাহুবলি সিরিজ তৈরি করার। তবে হঠাৎই বদলে গেল প্ল্যান। শোনা যাচ্ছে, একেবারে লাস্ট মিনিটেই নাকি এই প্রোজেক্ট থেকে সরে আসেন পরিচালক বিশেষ কৃষ্ণমূর্তি। আর সেই সুযোগেই বাহুবলি সিরিজের দায়িত্বভার কাঁধে নিয়ে নিলেন দুই পরিচালক রিভু দাশগুপ্ত ও কুণাল দেশমুখ। শোনা গিয়েছে, বাহুবলি সিরিজের জন্য নাকি ইতিমধ্যেই বেশ ব্যস্ত হয়ে পড়েছেন এই দুই পরিচালক। এগোচ্ছে চিত্রনাট্যের কাজও। সব ঠিকঠাক চললে, খুব শীঘ্রই নাকি শুরু হয়ে যাবে এই সিরিজের শুটিং।

২০১৫ সালে মুক্তি পায় বাহুবলি। এই ছবির সিকোয়েল মুক্তি পায় ২০১৭ তে। বাহুবলি ভারতীয় সিনেমার সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল। বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল পরিচালক এস এস রাজা মৌলির এই ছবি। সেই বাহুবলির গল্পকেই এবার সিরিজে রূপে আনতে চলেছেন রিভু ও কুণাল। তবে শোনা যাচ্ছে, এই সিরিজের বেশিরভাগটা জুড়েই থাকবে মহেশমতি সাম্রাজ্যের উত্থান ও দেবগামীর গল্প!

যাই হোক, বড়পর্দায় বাহুবলির সাফল্যের পর ছোট পর্দায় এই ছবির প্রত্যাবর্তন আবার বহু দর্শক টানবে বলে মনে করছেন অনেকে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories