Friday, March 6, 2026
26.7 C
Kolkata

গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে নেদারল্যান্ডসে হাজার হাজার মানুষের ঐতিহাসিক প্রতিবাদ

রবিবার নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে হাজার হাজার মানুষ গাজায় চলা ইসরায়েলের হামলার বিরুদ্ধে একটি বিশাল মিছিলে অংশ নেয়। তারা এই যুদ্ধ বন্ধে কঠোর পদক্ষেপ নিতে ডাচ সরকারের কাছে আবেদন জানান।

জানা গিয়েছে, গত ২০ বছরে নেদারল্যান্ডসে এমন বড় প্রতিবাদের ছবি দেখা যায়নি। এই মিছিলে বিভিন্ন শহর থেকে নানা পেশার মানুষ যোগ দেন। সবাই লাল পোশাক পরে মিছিলে অংশ নেন, যার মাধ্যমে তারা “রেড লাইন” বা সীমারেখার প্রতীক তুলে ধরেন। তাদের দাবি ছিল—ডাচ সরকার যেন ইসরায়েলের সঙ্গে সব রকমের অস্ত্র বাণিজ্য ও সহযোগিতা বন্ধ করে।

মিছিলটি মালিভেল্ড থেকে শুরু হয়ে দ্য হেগের পিস প্যালেস পর্যন্ত যায়। এই প্যালেসেই আছে আন্তর্জাতিক বিচার আদালত যেখানে এখন ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে।

এই শান্তিপূর্ণ প্রতিবাদে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন, ডক্টরস উইদাউট বর্ডারসসহ বহু মানবাধিকার সংগঠন যুক্ত ছিল।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories