Friday, March 6, 2026
28.9 C
Kolkata

এলাকাবাসীর উদ্যোগে আরামবাগে গড়ে উঠছে নতুন মসজিদ!

আরামবাগ পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের এক প্রান্তিক এলাকায় নতুন একটি মসজিদ গড়ে তোলার কাজ শুরু হয়েছে। রবিবার ‘আরামবাগ বাইতুল হামদ জামে মসজিদ’-এর নির্মাণযাত্রার সূচনা করেন পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারি। এলাকার বিভিন্ন সমাজকর্মী, বাসিন্দা এবং বহু গণ্যমান্য ব্যক্তি এই অনুষ্ঠানে অংশ নেন। স্থানীয়রা জানান, বহুদিন ধরেই এই এলাকায় এমন একটি স্থাপনার প্রয়োজন অনুভূত হচ্ছিল। কাছাকাছি কোনও মসজিদ না থাকায় প্রতিদিন নামাজ পড়তে তাদের অন্য অঞ্চলে যেতে হত। বিশেষত প্রবীণদের জন্য এই পথ অতিক্রম করা ছিল বেশ কষ্টকর। তাই নিজেদের উদ্যোগে মসজিদ প্রতিষ্ঠার চিন্তা করেন এলাকাবাসী।

মসজিদ কমিটির প্রধান জাকির হোসেন জানান, দু’ বছর আগে রোজার সময় এক আলোচনায় মসজিদ নির্মাণের ভাবনা সামনে আসে। এরপর এলাকার কয়েকজন মানুষ একসঙ্গে কাজ শুরু করেন। ছ’ মাস ধরে ধাপে ধাপে তহবিল সংগ্রহ করা হয়। পরে প্রায় ২২ লক্ষ টাকা দিয়ে নির্মাণের জন্য জমি কেনা সম্ভব হয়। জাকির সাহেব বলেন, “পীরনগর দরবার শরীফের হালিম সাহেব আমাদের এই কাজে উৎসাহ দিয়েছিলেন। এলাকাবাসীর সহায়তায় মসজিদের স্বপ্ন ধীরে ধীরে সত্যি হচ্ছে।”

অনুষ্ঠানে শফিকুল সাহেব, মাস্টার শহিদুল ইসলাম, মাস্টার রিয়াজুল ইসলাম, মাস্টার আমির সাহেব, মাস্টার জানে আলম, মাস্টার হাসিবুল ইসলাম, তানভীর আলিসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। স্থানীয়দের আশা, এই মসজিদ তৈরি হলে এলাকায় ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক বন্ধন আরও মজবুত হবে।

Hot this week

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Topics

উত্তরাখণ্ডে নাবালিকাকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত!

উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই...

Related Articles

Popular Categories