Friday, March 6, 2026
33.5 C
Kolkata

আর জি কর মামলায় নতুন মোড়, বিস্ফোরক অভিযোগ নিহত ডাক্তারি ছাত্রীর পরিবারের

আর জি কর মেডিক্যালে চিকিৎসক অভয়ার ধর্ষণ ও খুনের মামলায় চাঞ্চল্যকর তথ্য দিল তার পরিবার। সোমবার শিয়ালদা আদালতে তৃতীয় স্টেটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। সেই শুনানিতে অভয়ার পরিবারের আইনজীবী দাবি করেন, খুনের পর সিবিআই-এর হেফাজতে থাকা ফোন ব্যবহার করা হয়েছে। এমনকি প্রমাণ লোপাটও হয়েছে বলে অভিযোগ।

আইনজীবীর কথায়, দেহ উদ্ধারের প্রায় তিন মাস পর ৯ অগাস্ট একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অভয়ার নম্বর ‘লিভ’ করে, যা প্রমাণ করে ফোন ব্যবহার হয়েছে। অথচ, সিবিআই আদালতে বলছে ফোন খোলা হয়নি।

আইনজীবী আরও জানান, ঘটনার আগে ও পরে কী ঘটেছে, তার ভিত্তিতে তারা একটি রিপোর্ট দিয়েছেন, যাতে অনেক প্রশ্নের উত্তর আছে।

সিবিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন করে ১২ জনের সাক্ষী নেওয়া হয়েছে।

ঘটনার ৮ মাস পর পরিবার পেয়েছে ডেথ সার্টিফিকেট। এখনও বিচার মেলেনি। শহর জুড়ে মানুষের কণ্ঠে আজও একটাই দাবি— “উই ওয়ান্ট জাস্টিস”।

Hot this week

দুই মুসলিম শিক্ষকের ওপর হামলার অভিযোগে কর্নাটকে ছড়ালো উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ করল হাজারো মানুষ!

কর্নাটকের বাসবকল্যাণ শহরে দুই মুসলিম স্কুলশিক্ষকের ওপর হামলার অভিযোগ...

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

Related Articles

Popular Categories