Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

নবগঠিত বসিরহাট জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভবনের উদ্বোধন হল খোলাপোতাতে

আলিনুর মণ্ডল, বসিরহাট:বসিরহাটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল বসিরহাটকে জেলা হিসাবে দেখবার। সেই স্বপ্ন কিছুটা বাস্তবায়িত হল। উত্তর ২৪ পরগনাকে ভেঙে চারটি ভাগে ভাগ করে তৃণমূল কংগ্রেস তাদের সংগঠনকে মজবুত করার দিকে মনোনিবেশ করল।

রবিবার খোলাপোতা বাজারে তৃণমূল কংগ্রেসের সংগঠনিক জেলা পাটি অফিসের শুভ উদ্বোধন হলো। উপস্থিত ছিলেন বসিরহাট জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হাজি নুরুর ইসলাম, সংগঠনিক সভাপতি সরোজ ব্যানাজি, যুব সভাপতি সৌমিক রয় অধিকারী, বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম দিলু, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তসী ব্যানার্জী, বসিরহাট উত্তরের বিধায়ক রফিকুল ইসলাম, বসিরহাট উত্তর বিধানসভার চেয়ারম্যন এটিম আব্দুল্লা রনি, বসিরহাট পৌরসভার প্রশাসক অসিত মজুমদার এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বৃন্দ।

তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত চেয়ারম্যন বলেন, বসিরহাট বাসির দীর্ঘ দিনের স্বপ্ন ছিল বসিরহাটকে জেলা রূপে পাওয়ার। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। বিগত বছর দুই আগে বসিরহাট হাসপাতালকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জেলা হাসপাতাল হিসাবে ঘোষণা করেছেন। সাধারণ মানুষের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী বসিরহাটকে জেলা হিসাবে ঘোষণা করেছেন।

বসিরহাট জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সরোজ বন্দোপাধ্যায় বলেন, উত্তর ২৪ পরগনা একটি বিশাল বড়ো জেলা, সেই জেলাকে ভেঙে ৪ টি ভাগে ভাগ করা হলো যাতে করে সংগঠনকে আরো মজবুত করা যায়। তিনি সাংবাদিক দের মুখোমুখি হয়ে বলেন,  বসিরহাট জেলা তৃণমূল কংগ্রেসের সংগঠনকে মজবুত করবার জন্য আমরা যুব ছাত্র সকলকে নিয়ে আলোচনার মাধ্যমে কাজ করবো।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories