Monday, June 8, 2026
39 C
Kolkata

নিখিল বঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে ডেপুটেশন প্রদান ডি.আই কে

এনবিটিভি ডেস্ক: আজ(08-9-2020) নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, পঃ বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে মাননীয় ডি.আই(মাঃ)-এর কাছে পেনশন, শিক্ষা ও অন্যান্য পেশাগত দাবি নিয়ে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দেওয়া হয় ৷ মুখ্য দাবিগুলি হল 01/01/2016 – র পর যাঁরা অবসর নিয়েছেন অবিলম্বে ROPA-19 অনুযায়ী তাঁদের পেনশান দিতে হবে ৷আমাদের জেলায় এরকম প্রায় 752 জন শিক্ষক-শিক্ষাকর্মী এই সুবিধি পাচ্ছেন না ৷ রাজ্যের ক্ষেত্রে এই সংখ্যাটি 32,000 এর কাছাকাছি ৷ নির্ধারিত সরকারী কোনো সার্কুলার কার্যকর করতে গেলে বিদ্যালয়কে ন্যূনতম 10 দিন সময় দিতে হবে ৷বাংলার শিক্ষা পোর্টাল নিয়ে বা যখন তখন এমন কি গভীর রাতে মেল পাঠিয়ে প্রধান শিক্ষকদের ওপর অযথা চাপ সৃষ্টি করা যাবে না ৷ করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন পঠনপাঠন ব্যাহত হওয়ার কারনে অবিলম্বে মাধ্যমিক ও উঃ মাধ্যমিক সিলেবাস কমাতে হবে ইত্যাদি৷ ডেপুটেশনে মাননীয় ডি.আই-এর সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয় ৷ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির জেলা সম্পাদক অমিতদ্যুতি ঘোষ এবং অনিন্দ্য দাশ, গৌতম কবি, মানস মন্ডল, তরুণ চক্রবর্তী, রোহিত পাত্র ,স্বাতী বাগচী প্রমুখ জেলা নেতৃত্ব ৷

Hot this week

রামমন্দিরে কোটি কোটি টাকার অনুদান কেলেঙ্কারির অভিযোগ! আদালতের হস্তক্ষেপ দাবিতে সরব অখিলেশ যাদব

অযোধ্যার রামমন্দিরে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের দান করা কোটি...

দুর্গাপুরে ১৪ বছর বয়সী কিশোরীকে গাড়িতে মাদক সেবন করিয়ে হোটেলে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৪ জন

দুর্গাপুরে এক কিশোরীর ধর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার পুলিশ জানিয়েছে,...

Topics

রামমন্দিরে কোটি কোটি টাকার অনুদান কেলেঙ্কারির অভিযোগ! আদালতের হস্তক্ষেপ দাবিতে সরব অখিলেশ যাদব

অযোধ্যার রামমন্দিরে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের দান করা কোটি...

বিজয় মিছিলে গুলিতে মহিলার মৃত্যু, বিহারের বিজেপি বিধায়ককে দোষী সাব্যস্ত করল আদালত

২০১৮ সালের বর্ষবরণ উৎসবে ক্ষমতার দম্ভে ফাঁকা গুলি ছুঁড়ে...

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

Related Articles

Popular Categories