Saturday, September 5, 2026
30 C
Kolkata

দীর্ঘ দিনের মেনুতে বড় বদল, কলকাতার ঐতিহ্যবাহী নিজাম রেস্তোরাঁই আর মিলবে না গো-মাংসের পদ

রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই গো-মাংস বিক্রি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই পরিস্থিতির প্রভাব এবার পড়তে শুরু করেছে শহরের পুরনো ও জনপ্রিয় রেস্তরাঁগুলিতেও। কলকাতার ধর্মতলায় অবস্থিত প্রায় ৯৪ বছরের ঐতিহ্যবাহী রেস্তরাঁ ‘নিজাম’ সম্প্রতি তাদের মেনু থেকে গো-মাংসের বিভিন্ন পদ সরিয়ে দিয়েছে বলে জানা গিয়েছে। যদিও এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না রেস্তরাঁ কর্তৃপক্ষ।খাদ্যপ্রেমীদের কাছে নিজামের নাম দীর্ঘদিন ধরেই অত্যন্ত পরিচিত। কাঠি কাবাব রোল, বিরিয়ানি, কাবাব, তন্দুরি পদ কিংবা ফিরনি— নানা ধরনের খাবারের জন্য এই রেস্তরাঁর জনপ্রিয়তা রয়েছে। বিশেষ করে গো-মাংসের কিছু পদ আলাদা ভাবে বিক্রি হত তাদের একটি নির্দিষ্ট বিভাগে। কিন্তু সম্প্রতি সেই অংশের পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন কর্মীরা।রেস্তরাঁর এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, বর্তমান পরিস্থিতিতে কোনও ঝামেলা বা অশান্তি এড়িয়ে ব্যবসা চালিয়ে যেতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের মতে, এখন ব্যবসার পরিবেশ স্বাভাবিক রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ।শুধু নিজাম নয়, শহরের আরও বহু ছোট-বড় খাবারের দোকান ও হোটেলও একই সমস্যার মুখে পড়েছে। অনেক ব্যবসায়ী জানিয়েছেন, গো-মাংসের যোগান আগের তুলনায় অনেক কমে গিয়েছে। ফলে বাজারে দামও দ্রুত বেড়েছে। এর প্রভাব সরাসরি পড়ছে খাবারের দামের উপর।ধর্মতলারই আরেক রেস্তরাঁর কর্মী জানান, এখনও তাঁরা গো-মাংসের পদ বিক্রি করছেন। তবে মাংসের দাম বেড়ে যাওয়ায় বিরিয়ানির মতো খাবারের দামও বাড়াতে হয়েছে। আগে যে খাবার ৮০ থেকে ১০০ টাকার মধ্যে বিক্রি হত, এখন তার দাম ১৪০ থেকে ১৫০ টাকায় পৌঁছেছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে কোনও সরকারি নির্দেশ বা বাধা এলে তাঁরা গো-মাংস বিক্রি বন্ধ করে চিকেন বা মাটনের পদেই জোর দেবেন।এক হোটেল মালিকের কথায়, বর্তমানে ব্যবসা চললেও চাপ বাড়ছে। কারণ আগের মতো সহজে মাংস পাওয়া যাচ্ছে না। যে পরিমাণ পাওয়া যাচ্ছে, তার দামও অনেক বেশি। ফলে লাভের পরিমাণ কমে যাচ্ছে। তবে পার্ক স্ট্রিটের কিছু রেস্তরাঁয় এখনও স্বাভাবিক ভাবেই গো-মাংসের পদ বিক্রি হচ্ছে। সেখানকার এক হোটেল ম্যানেজার জানান, সরকার যদি কোনও নির্দেশিকা জারি করে, তাহলে তাঁরা তা মেনে চলবেন।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories