Friday, March 6, 2026
26.7 C
Kolkata

মেলেনি পুলিশি অনুমতি, কুলটিতে হচ্ছেনা শুভেন্দুর উপস্থিতিতে দুঃস্থদের জন্য বস্ত্রবিতরণ অনুষ্ঠান

উজ্জ্বল দাস, আসানসোল: কথা ছিল আগামী ৮ তারিখ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত দিয়ে কুলটির ডিসেরগড় এলাকায় দুঃস্থদের বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করার। সেই অনুষ্ঠানকে সামনে রেখে প্রস্তুতি চলছিল । কিন্তু শেষ পর্যন্ত পুলিশি অনুমতি না মেলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত দিয়ে বস্ত্র বিতরণ অনুষ্ঠান থমকে গেল । এই ঘটনায় পুলিশ প্রশাসন ও স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে আঙুল তুলেছেন অনুষ্ঠানের আয়োজক তথা বিজেপি নেতা, আসানসোল পৌরসভার প্রাক্তন কাউন্সিলর অভিজিৎ আচার্যী ।

অভিজিত বাবুর অভিযোগ, বিরোধী দলনেতা আসছেন দেখে পুলিশ প্রশাসন ও তৃণমূল নেতৃত্ব ভয় পেয়ে গেছেন।পুজোর মুখে যখন লাগাতার বৃষ্টির জেরে বহু মানুষ বিপর্যস্ত, তখন কার্যত রাস্তায় ঠাঁই হয়েছে সেইসব মানুষদের । যাদের কাছে খাবার নেই, জল নেই, মাথা গোঁজার ঠাঁই নেই, অন্ন-বস্ত্রও নেই, ঠিক সেই পরিস্থিতিতে বিজেপির পক্ষ থেকে কিছু দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র ও বিভিন্ন সামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও তখন এই ধরণের একটি অনুষ্ঠানে বাধা দিয়ে তা বন্ধ করে দেওয়া হল বলে অভিযোগ।

যদিও এই অভিযোগের প্রতিক্রিয়া দিয়েছে তৃনমুল যুব সভাপতি শুভাশিস মুখার্জী।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories