Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

চড়, ব্যাট দিয়ে আঘাত, কামড়…! ১৫ মাসের শিশুর উপর নারকীয় অত্যাচার চালালো আয়া

১৫ মাসের শিশুর উপর নারকীয় অত্যাচার! নয়ডা সেক্টর- ১৩৭ আবাসনের হার হিম করা ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে শিউরে উঠেছে নেটিজেনরা। ভিডিওটি দেখে নেটিজেনরা প্রশ্ন তুলছে, কোন মানুষ এত বেশি অমানবিক ও নিষ্ঠুর হয় কি করে?

সূত্র মারফত জানা গেছে, ঘটনাটি ঘটেছে চলতি মাসের শুরুর দিকে। ৪ আগস্ট, শিশুটির মা শিশুটিকে ডে কেয়ার সেন্টার থেকে বাড়ি নিয়ে আসার সময় থেকেই শিশুটি প্রচন্ড কান্নাকাটি করে। জামা পাল্টানোর সময় মা লক্ষ্য করেন তার সন্তানের উরুতে লাল দাগ। শিশুটিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ায়, ডাক্তার জানান এই দাগ মানুষের কামড়ে, যা শুনে রীতিমতো আটকে ওঠেন শিশুটির মা।

এরপর ডে কেয়ার সেন্টারে গিয়ে শিশুটির বাবা-মা সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করেন। সেখানে দেখা যায় শিশুটির উপর নির্মম নির্যাতন চালাচ্ছেন এক আয়া। ভিডিওতে দেখা যায়, আয়া কোলে নিয়ে প্রথমে শিশুটির কান্না থামানোর আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু যখন শিশুটি কান্না থামায় না, তখন মাটিতে ফেলে দেয় এবং ঘরের দরজা বন্ধ করে তার গালে চড় মারে। অত্যাচার এখানেই শেষ হয় না, এরপর শিশুটিকে চড়, ব্যাট দিয়ে জোরে জোরে আঘাত করা, এমনকি কামড় দিতেও দ্বিধাবোধ করেনি আয়া। অভিযোগ জানাতে গেলে শিশুটির বাবা মাকে অস্রাব্য ভাষায় গালিগালাজ করে ডে কেয়ার সেন্টারের মালিক। বাবা-মার অভিযোগের ভিত্তিতে সেক্টর-১৪২ থানার পুলিস একটি মামলা দায়ের করেন। পুলিশ সূত্র মারফত খবর, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত আয়াকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories