Saturday, September 5, 2026
30 C
Kolkata

হাওড়ার ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রের রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ করছে পরিবার

হাওড়ার সাঁকরাইলে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে রহস্যজনক মৃত্যু ঘটলো এক ছাত্রের। কলেজের ডাইভিং পুলে স্নান করতে গিয়ে হঠাৎ অচৈতন্য অবস্থায় ডুবে যায় ছাত্রটি। আশঙ্কাজনক অবস্থায় ছাত্রটিকে উদ্ধার করে হাসপাতলে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। ছাত্রের এমন রহস্যজনক মৃত্যুতে কলেজে পড়ুয়াদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে মৃত ছাত্রের নাম কপিল কুমার, হিমাচল প্রদেশের বাসিন্দা। কপিলের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কপিল সাঁতার জানত। শুধু তাই নয় কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে অসহযোগিতা করা হয়েছে এমন গুরুতর অভিযোগ করেছে কপিলের পরিবার। মৃত ছাত্রের বোন মনিকা কুমার সংবাদমাধ্যমের কাছে বিস্ফোরক মন্তব্য করেছেন। তার দাবি, এটা সম্পূর্ণভাবে কলেজ কর্তৃপক্ষের চক্রান্ত। সকাল থেকে তার পরিবার কলেজে উপস্থিত হলেও ভাইয়ের মরদেহ দেখতে দেওয়া হয়নি। মনিকা কুমার আরও বলেন, “ভাইকে পোস্টমর্টেম এর জন্য নিয়ে যাওয়ার সময় এক ঝলক দেখতে পাই। তখন দেখি তার মাথার পেছটা রক্তে ভর্তি।” এই মর্মে ইতিমধ্যে পরিবারের পক্ষ থেকে থানায় থানায় এফ আই আর দায়ের করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ এই অভিযোগ কে সম্পূর্ণ রূপে নাকচ করেছে। মৃত্যুর কারণ খুঁজতে ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories