Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত নির্দল কর্মীরা

সুরজিৎ দাস, নদীয়া: গত রবিবার রাজ্যের ১০৮ টি পৌরসভায় নির্বাচন সম্পন্ন হয়েছে। আর বুধবার ফল প্রকাশিত হওয়ার পর থেকেই লেগে রয়েছে ভোট পরবর্তী হিংসা। বেশির ভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে শাসকদল চড়াও হচ্ছে অন্য দলের ওপর। এবার সেইরকমই চিত্র দেখা গেল নদীয়ার কৃষ্ণনগর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে। নির্দল কর্মী সমর্থকদের ওপর চড়াও হল শাসক দল।

জানা গিয়েছে গতকাল গভীর রাতে নির্দল কর্মী সমর্থকের বাড়িতে পেট্রোল ছোঁড়া ও বোমা মারার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে নদিয়ার কৃষ্ণনগর কোতয়ালী থানার কৃষ্ণনগর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে।নির্দল প্রার্থী দিলীপ দাসের অভিযোগ,” নির্বাচনের পর থেকেই তৃণমূলের জয়ী প্রার্থীর অনুগামীরা এলাকায় সন্ত্রাস চালাচ্ছে।বাড়ির মেয়েদের নানা ভাবে কটূক্তি করছে”।

পরাজিত প্রার্থী দিলীপ দাসের অভিযোগ, “এলাকার তৃণমূল প্রার্থী জয় পাওয়ার পরেই এই ধরণের ঘটনা ঘটছে ১৫ নম্বর ওয়ার্ডে যা কোনওদিন ঘটেনি”।অভিযোগ পাওয়ার পর গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতয়ালী থানার পুলিশ।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories