Saturday, September 5, 2026
28 C
Kolkata

‘সাপুড়ে’ রূপে মোদি! নরওয়ের সংবাদপত্রে ভারতের প্রধানমন্ত্রীর কার্টুন ঘিরে বিতর্ক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নরওয়ে সফরকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিদেশ সফরের সময় ভারতের সংবাদমাধ্যমের স্বাধীনতা ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে প্রশ্ন ওঠার পর এবার তাঁকে নিয়ে প্রকাশিত একটি কার্টুন ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। নরওয়ের একটি জনপ্রিয় সংবাদপত্রে প্রকাশিত সেই ব্যঙ্গচিত্র সামনে আসতেই সমাজমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা গিয়েছে, নরওয়ের প্রথম সারির সংবাদপত্র Aftenposten-এ একটি মতামতধর্মী লেখার সঙ্গে ওই কার্টুনটি ছাপা হয়। সেখানে প্রধানমন্ত্রী মোদিকে সাপুড়ের চরিত্রে দেখানো হয়েছে। তাঁর হাতে রয়েছে বাঁশির মতো একটি বাদ্যযন্ত্র, আর সামনে এমন একটি সাপ দেখা যাচ্ছে যা দেখতে অনেকটা জ্বালানির পাইপের মতো। সেই ছবিকে ঘিরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক।

অন্যদিকে কার্টুনটি প্রকাশ্যে আসার পর বহু ভারতীয় নেটিজেন ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের একাংশের অভিযোগ, এই ধরনের চিত্র ভারতের ভাবমূর্তিকে খাটো করে দেখানোর চেষ্টা। কেউ কেউ আবার এটিকে বর্ণবিদ্বেষী মানসিকতার প্রকাশ বলেও মন্তব্য করেছেন। সমাজমাধ্যমে অনেকে লিখেছেন, ভারতের প্রধানমন্ত্রীকে ইচ্ছাকৃতভাবে অপমান করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি নরওয়ে সফরে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী। সেই সময় এক বিদেশি সাংবাদিক ভারতের সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং ধর্মীয় সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। তবে প্রধানমন্ত্রী ওই প্রশ্নের সরাসরি উত্তর দেননি। পরে সাংবাদিক বৈঠকে বিদেশমন্ত্রকের বিশেষ সচিব সি. বি. জর্জ বলেন, কিছু স্বেচ্ছাসেবী সংস্থার রিপোর্টের উপর ভিত্তি করেই বিদেশি সংবাদমাধ্যম এ ধরনের প্রশ্ন তুলছে। তাঁর দাবি, এই তথ্যগুলির অনেকটাই বাস্তবের সঙ্গে মেলে না।

এর আগেও ইউরোপ সফরের সময় একই ধরনের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল প্রধানমন্ত্রীকে। বিশেষ করে নেদারল্যান্ডস সফরের সময়ও মানবাধিকার ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার নরওয়ের সংবাদপত্রে প্রকাশিত কার্টুন সেই বিতর্ককে আরও উসকে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories