Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

এবার বাবুলের পথে কি তৃণমূলে হিরণ? রাজ্য বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ করে জল্পনা বাড়ালেন খড়গপুরের বিধায়ক

নিউজ ডেস্ক : ভাঙছে বিজেপি? ২০২১-এর নির্বাচনের আগে যে রণনীতিতে তৃণমূলের ঘর ভাঙার খেলা শুরু করেছিল বিজেপি। এবার সেই খেলাতেই জবাব দিতে শুরু করেছে রাজ্যের শাসকদল। ভোলবদল করে ফের রাজনীতিতেই ফিরলেন বাবুল সুপ্রিয়। যেদিন তৃণমূলে যোগ দিলেন আসানসোলের সাংসদ, সেদিনই খোদ দিলীপ ঘোষের বক্তব্যের ‘বিরোধিতা’ করলেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ। প্রশ্ন তুললেন, ‘এইভাবে কি উন্নয়নের কাজ হয়’? জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে।

খড়গপুরে তিনটি ওভারব্রিজ তৈরি করছে রেলমন্ত্রক। পুজোর আগেই যার উদ্বোধন হতে পারে বলে জানিয়েছেন সাংসদ দিলীপ। আর এই কাজের জন্যই প্রশংসা করেছেন খড়গপুরের শাখার ডিআরএমকে। কিন্তু দিলীপের বক্তব্যের সঙ্গে সহমত হতে পারলেন না খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ। উল্টে এই কাজের গতি বা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন অভিনেতা-বিধায়ক। হিরণ অভিযোগের সুরে জানিয়েছেন, ‘ভারতীয় রেলের সমালোচনা করব না। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান। রেলমন্ত্রীও অত্যন্ত সজ্জন ও ভালো মানুষ। আমাকে বলেছেন, বাংলার ভালোর জন্য কাজ করতে চান। কিন্তু খড়গপুরে রেলের যে অফিসাররা ফুটব্রিজের কাজ করাচ্ছেন, তাঁরা শ্রমিকদের ন্যূনতম নিরাপত্তার ব্যবস্থা করছেন না। রেলের এতবড় কাজ চলছে, অথচ কোনও অফিসার বা ইঞ্জিনিয়ারের দেখা নেই। শ্রমিকদের মাথায় হেলমেট নেই। প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। কিছু দোকানদারকে উচ্ছেদ করা হয়েছে, আবার কয়েকজনকে রেখে দেওয়া হয়েছে। এইভাবে কি উন্নয়নের কাজ হয়?’

আর হিরণের এই মন্তব্যেই জল্পনা শুরু হয়েছে। ২০২১-এর ফুল বদলকারী অভিনেতাদের মধ্যে অন্যতম ছিলেন হিরণ। বিজেপির দেওয়া টিকিটে তৃণমূলের যোগ্য প্রার্থী প্রদীপ সরকারকেও হারিয়েছেন হিরণ। কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই ক্রমশ ফুল বদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল হিরণের ঘনিষ্ঠ মহল থেকে। আর আজ দলের সাংসদ ও রাজ্য সভাপতির মন্তব্যের পাল্টা দিয়ে সেই দলবদলের জল্পনা জিইয়ে রাখলেন হিরণ।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories