Friday, March 6, 2026
24.4 C
Kolkata

বন্ধ পুরুষের তিন তালাক,এবার নারীরা আদালতে না গিয়েই দিতে পারবেন তালাক, বলল কেরালা হাইকোর্ট

নিউজ ডেস্ক : ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট তিন তালাক নিষিদ্ধ করেছে। ভারতের সংসদে নতুন আইন তৈরি করেছে মোদি সরকার যাতে বলা হয়েছে কোনো ব্যক্তি তিন তালাক দিলে তার ১০ বছরের কারাবাস হবে। এই মুসলিম পুরুষের তালাকের অধিকার শেষ হওয়ার পর এবার এই তালাকের অধিকার মহিলাদের প্রদান করল কেরালা হাইকোর্ট। হাইকোর্ট তার রায়ে বলেছে একটি বিবাহিতা নারী তার পুরুষ সঙ্গীকে তালাক দিতে পারবে আদালতে না গিয়েই। উল্লেখ্য এর আগে আদালতের স্মরনাপন্ন হতে হত তার পুরুষ সঙ্গীকে তালাক দিতে।

জানা গেছে, কেরালা হাইকোর্টে ১৯৭২ সালে ‘কে সি মঈন বনাম নাফিসা ও অন্যান্যরা’ মামলায় একটি একক বেঞ্চ রায় দিয়েছিল কোনো পরিস্থিতিতেই একটি মুসলিম বিবাহ শুধু স্ত্রী চাইলেই ভেঙে দেয়া যাবে না। ১৯৭২ সালের ওই রায়ে বলা হয়, একজন মুসলিম নারী আইনি প্রক্রিয়ার বাইরে তার স্বামীকে তালাক দিতে পারবেন না। একই সঙ্গে বলা হয়, ১৯৩৯ সালের মুসলিম বিবাহ আইন অনুযায়ী, এ ধরনের কোনও কিছু করতে হলে তাকে আদালতের দ্বারস্থ হতে হবে।

৫০ বছর পর কেরালা হাইকোর্টের বিচারপতি এ মুহাম্মদ মুস্তাক ও সি এস ডায়াসের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে- পবিত্র কুরআন শরিফ স্বামী-স্ত্রী উভয়কে বিচ্ছেদ চাওয়ার সমান অধিকার দেয়। সে কারণে কোনো মুসলিম নারী বিচ্ছেদ চাইলে তাকে আদালতে যাওয়ার বাধ্যবাধকতা নেই।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories