Sunday, September 6, 2026
28 C
Kolkata

এ রাজ্যে এনআরসি হতে দেব না, স্পষ্ট বার্তা মমতার

পশ্চিম মেদিনীপুর, বর্ধমানের রানীগঞ্জের পর আজ উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনার গোপালনগর এর প্রশাসনিক সভা থেকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের এনআরসি এর বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন।মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রের বিজেপি সরকারের উদ্দেশ্য পরিষ্কার, তারা সবাইকে রাজ্য থেকে তাড়াতে চায় এবং রাজ্যকে গুজরাট বানাতে চায়। তারা এখানে এনআরসি কার্যকর করতে চায় কিন্তু আমরা তা কখনোই হতে দেবো না কারণ মাতুয়ারা এদেশের জনগণ।

মুখ্যমন্ত্রী এদিন বলেন,”এনআরসি, এনপিআর করতে দেব না। আমি নিজে আমার মায়ের জন্মতারিখ জানি না। আপনারা কোথা থেকে বলবেন। বাংলাকে গুজরাট বানানো যাবে না।” মুখ্যমন্ত্রী মতুয়া সম্প্রদায়ের মানুষের জন্য রাজ্য সরকারের নেওয়া সমস্ত পদক্ষেপ তুলে ধরেন এবং মতুয়াদের জন্য বিশেষ উন্নয়ন বোর্ড গঠন করা হয়েছে তার কথা বলেন। মাতুয়া সম্প্রদায়ের মানুষের জন্য তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি শংসাপত্র তৈরীর প্রক্রিয়া সরলীকরণ করার কথা তিনি ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী আরো বলেন বিজেপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের হৃদয় জয় করতে পারবে না তাই ভয়-ভীতি দেখিয়ে এবং অনেক ক্ষেত্রে অর্থের বিনিময়ে মানুষের ভোট কেনার ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

মুখ্যমন্ত্রীর সভা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল প্রশাসনের তরফ থেকে এবং করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সবার জন্য মাস্ক পরে আসা বাধ্যতামূলক করা হয়েছিল।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories