Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

মা হলেন নূসরত জাহান, পুত্রসন্তানের জন্ম দিলেন অভিনেত্রী- সাংসদ

কলকাতা: অবশেষে মা হলেন নুসরত জাহান। কোলে এল একরত্তি। পার্ক স্ট্রিটের বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। মা ও নবজাতকের অবস্থা স্থিতিশীল বলে খবর হাসপাতাল সূত্রে। সদ্যজাত ও নবজাতককে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। সবকিছু স্বাভাবিক থাকলে নুসরতকে খুব তাড়াতাড়িই কেবিনে ফেরানো হবে বলে জানা গিয়েছে।

নুসরত জাহানের মাতৃত্ব নিয়ে তোলপাড় রাজনীতি থেকে শুরু করে নেটদুনিয়া। নুসরতের সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন রয়েছে সকলের মনে। নুসরতের ‘প্রাক্তন’ স্বামী নিখিল জৈন জানিয়েছেন, এই সন্তান তাঁর নয়। আর নুসরতের সঙ্গে যশ দাশগুপ্তের সম্পর্কের ঘনিষ্ঠাতার সুযোগ নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ঘোরাফেরা করছে একটাই প্রশ্ন, ‘নুসরতের সন্তানের পিতা কি যশ?’ এবিষয়ে অবশ্য এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন নুসরত-যশ দুজনেই।

সব জল্পনার অবসান ঘটিয়ে এখন নুসরতের নতুন পরিচয়ই প্রধান। মা হয়েছেন নুসরত। কোলে এসেছে ছোট্ট ছেলে। গোটা সময়টা নুসরতের পাশে ছিলেন যশ। এটাই তো চেয়েছিলেন নুসরত। গতকাল পাম অ্যাভিনিউ-এর বাড়ি থেকে নুসরতকে হাসপাতালে নিয়ে আসেন তিনিই।

খুশিতে ভাসছে নুসরতের পরিবার। ইতিমধ্যেই হাসপাতালে এসে হাজির হয়েছেন নুসরত জাহানের পরিবার। ভিতরে রয়েছে যশ দাশগুপ্তের পরিবারে সবাই ও। সূত্রের খবর, টলিউডের বন্ধুরাও শুভেচ্ছা জানাতে আসবেন নুসরতকে।

সম্পর্কের গুঞ্জন, বেবি বাম্পের ছবি, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিবৃতি জারি, বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকছেন টলিউডে অন্যতম অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহান। নিখিল জৈনের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের অবনতি ও তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবরে শোরগোল পড়ে গিয়েছিল সম্প্রতি। পরে সোশ্যাল মিডিয়ায় নিজেই বেবি বাম্পের ছবি শেয়ার করে সুখবর ভাগ করে নেন নুসরত। ছুটি কাটাতে যাওয়া থেকে সপ্তাহান্তে রেস্তোরাঁয় খেতে যাওয়া, সবসময়েই নুসরতের সঙ্গী হয়েছেন যশ। অবশ্য নিজে মুখে কখনও এই কথা বলেননি ‘যশরত’। কিন্তু সোশ্যাল মিডিয়ায় একই জায়গা থেকে ছবি শেয়ার করেছেন দুই তারকা। আজ, মা হওয়ার দিনেও নুসরতের ইচ্ছাপূরণ করতে তাঁর পাশে সবসময়ের জন্য রইলেন যশই।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories