Friday, March 6, 2026
32.6 C
Kolkata

ওড়িশায় বাংলায় কথা বলায় নির্মম ভাবে মারধর করা হলো মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক নাসিরউদ্দিনকে

ওড়িশায় বাংলায় কথা বলায় এক পরিযায়ী শ্রমিকের জন্য হয়ে উঠল বিপদ। মুর্শিদাবাদের নওদা থানার গোঘাটা গ্রামের বাসিন্দা নাসিরউদ্দিন বিশ্বাস (৩২) ওড়িশার সিংহাই গ্রামে ফেরিওয়ালার কাজ করতেন। অভিযোগ, বাংলায় কথা বলার জন্যই স্থানীয় কয়েকজনের হাতে তিনি নির্মম ভাবে মার খেয়েছেন। জানা গেছে, গত মঙ্গলবার নাসিরউদ্দিন প্রতিদিনের মতো ফেরির কাজ করছিলেন। তখন কয়েকজন স্থানীয় লোক তার বাংলায় কথা শুনে আপত্তি তোলে এবং তাকে ‘বাংলাদেশি’ বলে গালাগালি দেওয়া শুরু করে। এমনকি তাকে বেধড়ক মারধরও করা হয়। হামলাকারীদের পা ধরে ক্ষমা চাইলেও রেহাই মেলেনি বলে জানান নাসিরউদ্দিন। গুরুতর আঘাত নিয়ে বৃহস্পতিবার বাড়ি ফেরেন নাসিরউদ্দিন। বর্তমানে গ্রামের এক চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে বলে জানা যায়। পরিবারের অভিযোগ, কেবল বাংলায় কথা বলার অপরাধেই এই হামলা হয়েছে। মানবাধিকার কর্মী ও শ্রমিক সংগঠনগুলি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories