Friday, March 6, 2026
32.6 C
Kolkata

ওড়িশায় তরুণী অন্য জাতে বিয়ের করায় পরিবারের উপর ঘৃণ্য অত্যাচার: ৪০ জনের মাথা মুড়িয়ে জোরপূর্বক শুদ্ধিকরণ

ওড়িশার রায়গড় জেলার কাশীপুর ব্লকে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, এক তরুণী ভিন্ন জাতের ছেলেকে বিয়ে করায় তার পরিবার ও আত্মীয়দের কঠিন শাস্তির মুখে পড়তে হয়। প্রায় ৪০ জনের মাথা মুণ্ডন করা হয়েছে এবং একটি শুদ্ধিকরণ অনুষ্ঠানে তাঁদের জোর করে অংশ নিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ। তফসিলি জনজাতির ওই তরুণী দীর্ঘদিন ধরে তফসিলি জাতির এক যুবকের সঙ্গে প্রেম করছিলেন। পরিবারের না চাইতেও তাঁরা বিয়ে করেন। এরপর গ্রামের মোড়লরা সালিশি সভা বসিয়ে এই কঠোর সিদ্ধান্ত নেয়।
সভার রায়ে মাথা মোড়ানোর পাশাপাশি পশুবলি দেওয়া হয় এবং গ্রামবাসীদের ভোজের আয়োজন করা হয়। পরিবারের লোকজন বলছে, তারা নিজে থেকেই এতে রাজি হয়েছিল। কিন্তু অনেকের ধারণা, ভয়ে তারা এমনটা বলতে বাধ্য হয়েছে। এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। বিজেপি শাসিত রাজ্যে পুলিশ আর প্রশাসন কী করছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। স্থানীয় বিডিও বিজয় সয় জানিয়েছেন, বিষয়টি তদন্ত চলছে।
ওড়িশায় অন্তরজাতি বিয়ের জন্য সরকার ২.৫ লক্ষ টাকা সাহায্য দেয়। তবুও এমন হেনস্থা বন্ধ করা যায়নি। একদিকে ভারত অর্থনৈতিক উন্নতির দিকে এগোচ্ছে, অন্যদিকে এমন ঘটনা আমাদের সামাজিক পশ্চাদপদতার ছবি তুলে ধরছে। এটা কি আধুনিক ভারতের চেহারা?

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories