Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

বাংলাদেশি-রোহিঙ্গা সন্দেহে ওড়িশায় ৪৪৪ জন পরিযায়ী শ্রমিক আটক, পাঠানো হল হোল্ডিং সেন্টারে

ওড়িশার ঝাড়সুগুডা জেলায় ৪৪৪ জন পরিযায়ী শ্রমিককে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে অনেকেই নির্মাণ, খনি ও বিভিন্ন শিল্পক্ষেত্রে কাজ করছিলেন। জানা গিয়েছে ,এই পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে আটক করা হয়েছে।

ঝাড়সুগুডার পুলিশ সুপার স্মিত পারমার জানিয়েছেন, কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এই টিম জেলার বিভিন্ন জায়গা থেকে পরিযায়ী শ্রমিকদের আটক করে দুইটি আলাদা হোল্ডিং সেন্টারে রাখা হয়।

ওড়িশা সরকারের নির্দেশ অনুযায়ী, প্রতিটি জেলায় একজন ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসার নিয়োগ করা হয়েছে, যাদের দায়িত্ব হল বিদেশি নাগরিকদের শনাক্ত করা ও প্রয়োজনে তাদের দেশে ফেরত পাঠানো। যাচাই না হওয়া পর্যন্ত ওই ব্যক্তিদের হোল্ডিং সেন্টারে রাখা হবে। রাজ্য পর্যায়ে আঠগড়ের পুরনো একটি জেলখানাকে হোল্ডিং সেন্টার হিসেবে নির্ধারণ করা হয়েছে বলে জানা যায়। এই ঘটনার জেরে, পশ্চিমবঙ্গ সরকার অভিযোগ করেছে যে ওড়িশা প্রশাসন মিথ্যা অভিযোগে পশ্চিমবঙ্গের প্রায় ১০০ জন শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটক করেছে।

প্রসঙ্গত ২০২৪ সালে কেন্দ্র সরকার ক্ষমতায় আসার পর থেকেই ওড়িশায় বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে প্রচার চালাতে দেখা গেছে। অনেক ক্ষেত্রেই এই প্রচারে মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে কোনো সঠিক প্রমাণ ছাড়াই অবৈধ অভিবাসনের সঙ্গে জড়িত করা হচ্ছে।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories