Friday, March 6, 2026
22.2 C
Kolkata

দিল্লি বিস্ফোরণের পর সব কাশ্মীরিদেরকে সন্দেহর চোখে দেখা হচ্ছে: ক্ষোভ প্রকাশ করলেন ওমর আবদুল্লার

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বুধবার জানিয়েছেন, দিল্লির বিস্ফোরণের ঘটনার পরে সব কাশ্মীরিকে সন্দেহের চোখে দেখা হচ্ছে। তার অভিযোগ, কয়েকজনের অপরাধের কারণে পুরো সম্প্রদায়কে দোষী প্রমাণ করার একটি ধারণা ছড়িয়ে দেওয়া হচ্ছে। যার ফলে কাশ্মীরিদের বাইরে যাওয়া ও কাজের সুযোগ খোঁজা আরও কঠিন হয়ে উঠছে।

দক্ষিণ কাশ্মীরের কুলগামে এক অনুষ্ঠানে তিনি বলেন, এখন অনেক বাবা–মা তাদের সন্তানদের বাইরে পড়তে বা কাজ করতে পাঠাতে ভয় পাচ্ছেন। আবদুল্লাহর কথায়, “চারদিক থেকে সন্দেহের দৃষ্টি আমাদের দিকে আসে। কয়েকজনের কাজের জন্য সবাইকে দোষারোপ করা হচ্ছে, তাতে আমাদের বাইরে যাওয়া কঠিন হয়ে পড়ছে।” তিনি জানান, দিল্লিতে যা ঘটেছে, তার জন্য পুরো কাশ্মীরি সমাজকে দায়ী করা হচ্ছে। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, এখন দিল্লিতে জে-কে নম্বরের গাড়ি চালানোও অপরাধ বলে মনে করা হচ্ছে।

তিনি আরও বলেন, “যদি বাইরে কাজ করতে দেওয়া না হয়, তাহলে এখানেই কাজের সুযোগ তৈরি করতে হবে।” পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, ২০১৯ সালে ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পরে কেন্দ্র সরকার যে শান্তি ফেরার দাবি করেছিল, তা বাস্তবে কতটা সত্য। এদিকে কাশ্মীরি ছাত্রদের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে সন্দেহ, উচ্ছেদ ও হেনস্তার অভিযোগ উঠেছে। ছাত্র সংগঠনের দাবি, এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে। সম্প্রতি দিল্লির রেড ফোর্ট মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণে ১৩ জন নিহত হওয়ার পর কাশ্মীরজুড়ে তল্লাশি ও আটক অভিযান আরও বেড়েছে। এমনকি কুলগামের এক ব্যক্তি তার আটক থাকা ছেলেকে না দেখতে পেয়ে আত্মহত্যার চেষ্টা করেন এবং পরে তার মৃত্যুর খবর সামনে আসে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories