Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

বিদায় নিলেন জনপ্রিয় ওমর(রা.) সিরিজ নির্মাতা হাতেম আলী

সাইফুল্লা লস্কর : বিদায় নিলেন আরব বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ওমর সিরিজ এর নির্মাতা হাতেম আলী। বয়স হয়েছিল ৫৮ বছর। গত মঙ্গলবার মিশরের রাজধানী কায়রোর এক হাসপাতালে হূদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা।

তিনি ১৯৯২ সালে সিরিয়াল বিখ্যাত গোলান মালভূমি অঞ্চলে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে ১৯৬৭ সালের ৬ দিনের আরব-ইসরাইল যুদ্ধের গোলান মালভূমির বেশিরভাগ অংশ ইসরায়েলের অবৈধ দখলে চলে যাওয়ার পর তিনি দামাস্কাসে চলে আসেন। সেখান থেকে হাজার ১৯৮৬ সালে তিনি স্নাতক ডিগ্রী লাভ করেন। চলচ্চিত্র নির্মাণ শিল্পে তাঁর প্রবেশ ১৯৯০ সালে।

কর্মজীবনের তার সবথেকে স্মরণীয় এবং প্রশংসনীয় কাজ হলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তা’আলা আনহুর জীবনের উপর নির্মিত ৩০ পর্ব বিশিষ্ট ওমর সিরিজ। বিশাল বাজেটের এই সিরিজ সাড়া ফেলেছিল আরব বিশ্ব সহ সারা পৃথিবীর মুসলিম সমাজে। এছাড়াও তিনি “আল ফিলিস্তিনিয়া” নামক একটি সিরিজ নির্মাণ করেন যা ইজরায়েল গঠনের সময় কিভাবে ফিলিস্তিনের সাত লক্ষ মানুষ গৃহহীন হয়ে উদ্বাস্তুতে পরিণত হয়েছিল তা চিত্রিত করে। এছাড়া তিনি সিরিজ নির্মাণ করেন ক্রুসেডের মহাযোদ্ধা বিজয়ী বীর সালাউদ্দিন আইউবির জীবনের উপর। তার মৃত্যুতে শোকের ছায়া আরব বিশ্বের চলচ্চিত্রাঙ্গনে।

Hot this week

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories